হুগলি , ২১ ডিসেম্বর:- চিকিৎসা পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে হাজির হয়ে নতুন সাজে সেজে ওঠা জরুরী বিভাগের দ্বারোদঘাটন করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক প্রবীর ঘোষাল। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী ও হাসপাতালের সুপার জয়ন্ত সরকার। এ দিন প্রবীর বলেন,পুরনো জরুরী বিভাগের পরিকাঠামোতে কিছু ঘাটতি ছিল। একটি শয্যায় সমস্যা হচ্ছিল। নতুন জরুরী বিভাগে চারটি শয্যা ও অন্যান্য চিকিতসার সরঞ্জামের ব্যাবস্থা করা হয়েছে। রাজ্যের অন্যতম সেরা জরুরী বিভাগ বলে দাবি করেন তিনি।
Related Articles
রাজ্যপালের হাত থেকে সরিয়ে নিজেদের হেফাজতে বিচারবিভাগীয় সদস্য নিয়োগের দায়িত্ব চায় রাজ্য।
কলকাতা, ২৩ জুন:- ট্যাক্সেশন ট্রাইব্যুনালের পর এবার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেন্যান্সি ট্রাইব্যুনালের সভাপতি ও বিচারবিভাগীয় সদস্য নিয়োগের দ্বায়িত্ব রাজ্যপালের হাত থেকে সরিয়ে রাজ্য সরকার নিজের হাতে নিতে চায়। সেজন্য সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আগামী কাল রাজ্য বিধানসভায় পেশ করা হবে।ওই বিল আইনে পরিণত হলে, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে রাজ্যই এই ট্রাইব্যুনালের […]
শুক্রবার সকাল থেকে কড়া লকডাউন চলছে হাওড়ায়।
হাওড়া , ২১ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্য জুড়ে সার্বিক লকডাউন চলছে । শুক্রবার সকাল থেকেই হাওড়ায় কড়া লকডাউন শুরু হয়েছে । শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা । দোকান , বাজার সব বন্ধ রয়েছে । বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের নজরদারি । এদিনও লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে । গাড়ির […]
পেট্রোপন্নের মূল্যবৃদ্ধিতে কাঠের উনুনে রান্না করে অভিনব প্রতিবাদ নবগ্রামে।
হুগলি, ২ নভেম্বর:- দিন দিন বেড়েই চলেছে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম।আর তাতে চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে সুর চরিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। এবার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কোন্নগরে অভিনব প্রতিবাদ দেখালো নবগ্রাম অঞ্চল তৃণমূল ছাত্রপরিষদ ও নবগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের […]








