এই মুহূর্তে কলকাতা

তিন শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন – মুখ্যমন্ত্রী।

কলকাতা ,২১ ডিসেম্বর:- জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় রাজ্য পুলিশের তিন শীর্ষ আধিকারিক কে সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। তিনি বলেন সংবিধানে এর সংস্থান থাকলেও পশ্চিমবঙ্গের আগে অন্য কোন রাজ্যে এমনটা ঘটে নি। একমাত্র জরুরি অবস্থার সময় রাজ্য কে এড়িয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার প্রকল্প ২৫ শে জানুয়ারি পর্যন্ত চলবে- মুখ্যমন্ত্রী।

কলকাতা ,২১ ডিসেম্বর:- বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প আগামী 25 শে জানুয়ারি পর্যন্ত চলবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের জন্য 71 লক্ষ্য আবেদন জমা […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুকে ‘চোর’ বলে পোস্টারে কালি হাওড়ায়। চাঞ্চল্য।

হাওড়া ,২১ ডিসেম্বর:– শনিবার মেদিনীপুরের সভায় অমিত শাহের উপস্থিতিতে কাগজে কলমে পদ্মশিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই শুভেন্দু অধিকারীর পোস্টারে আগুন ধরিয়ে বিক্ষোভ হয় শনিবার মালদার চাঁচলে। ক্ষোভ উগরে শুভেন্দু অধিকারীর ছবি ও পোস্টার পুড়িয়ে বিক্ষোভ হয়। এবার হাওড়ার ইছাপুরে শুভেন্দুর পোস্টারে কালি লেপে দেওয়া ছবি দেখা গেল। ছবিতে লেখা ‘চোর’। তবে কে বা […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

অমিত শার সভার পরেই সরাসরি চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের।

কলকাতা ,২১ ডিসেম্বর:- সপ্তাহান্তে দু’‌দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর উপস্থিতিতে বিজেপি–তে যোগ দিয়েছেন একাধিক হেভিওয়েট প্রাক্তন তৃণমূল নেতা। তার পরেই চাপা গুঞ্জন রাজ্য রাজনীতিতে। বিরোধীরা আঙুল তুলছেন, আসন্ন ভোটে তৃণমূল হারতে পারে। এবার এসব জল্পনাতেই জল ঢাললেন ভোটগুরু প্রশান্ত কিশোর।এদিন টুইটারে বাজি ধরলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের বেশি সংখ্যক আসনে জিততে হিমসিম […]

এই মুহূর্তে জেলা

পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ল ২ পরীক্ষার্থী, পুলিশের হাত ছাড়িয়ে চম্পট দিল ১ জন

বাঁকুড়া , ২১ ডিসেম্বর:- রবিবার আদালতের গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য জাজশিপ পরীক্ষা চলার সময় বিষ্ণুপুর শিবদাস বালিকা বিদ্যালয় এবং কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে দুই পরীক্ষার্থীদের মোবাইল সমেত হাতেনাতে ধরে ফেললেন পরীক্ষকরা। তাঁদের পরীক্ষার নিয়ম ভাঙার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। ওই দুজনকে বিষ্ণুপুর থানায় নিয়ে আসার সময় পুলিশের হাত ছাড়িয়ে দৌড় মারে এক পরীক্ষার্থী। […]

এই মুহূর্তে কলকাতা

বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো

কলকাতা ,২১ ডিসেম্বর:- বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশ মেনে শুভেন্দু আজ দুপুরে তাঁর সামনে হাজির হয়ে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেন নি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো। উল্লেখ্য, […]

এই মুহূর্তে কলকাতা

পদ্ম শিবিরে পাল্টা আঘাত তৃণমূলের।

কলকাতা ,২১ ডিসেম্বর:- পদ্ম শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সম্প্রতি বৈবাহিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রাজনৈতিক মহলের ধারণা, ব্যক্তিগত জায়গা থেকেই অনেকটা সেই কারণে সুজাতার […]

এই মুহূর্তে জেলা

হকারদের ওপরে জুলুমের প্রতিবাদে শেওরাফুলি স্টেশনে বিক্ষোভ তৃণমূলের।

হুগলি , ২১ ডিসেম্বর:- প্লাটফর্মে ও ট্রেনে হকারদের উপড়ে রেল পুলিশ ও রেল কর্মীদের জুলুম বাজির অভিযোগ তুলে শেওড়াফুলি স্টেশনে প্রতিবাদ মিছিল করল তৃণমূল প্রভাবিত রেলওয়ে হর্কাস ইউনিয়ন। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন চত্বরে হকারদের উপর অত্যাচার ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পা মেলান হকারেরা। মিছিলে ছিলেন বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর […]

এই মুহূর্তে জেলা

কোন্নগর রেল স্টেশনের হিন্দি লেখার উপর লেপে দেওয়া হলো কালি।

হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগর রেল স্টেশনের হিন্দিতে লেখা বোর্ডের উপর লেপে দেওয়া হলো কালো কালি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। এদিন সকালে নিত্যযাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এলে দেখতে পায় হিন্দিতে লেখা কোন্নগর নামের উপর কালো কালি লেপে দেওয়া হয়েছে।এই ঘটনাকে বা কারা করলো সেই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। ঘটনার তদন্ত […]

এই মুহূর্তে জেলা

বালিহল্টে দুর্ঘটনায় জখম ২।

হাওড়া , ২১ ডিসেম্বর:- হাওড়ায় বালিহল্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ট্রেলার ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন দুই গাড়ির চালক। জানা গেছে, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক আটকে পড়েন। ট্রাফিক পুলিশ এসে তাঁকে উদ্ধার […]