হুগলি,২২ ডিসেম্বর:- নাগরিক সংশোধনী আইন এর সমর্থনে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এর নেতৃত্বে রবিবার সিঙ্গুরে এক বিশাল মিছিল করলো বিজেপি। সিঙ্গুরের দোলুইগাছা থেকে এই মিছিল শুরু হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় যায় এই মিছিল এরপর সিনেমা তলায় মিছিল শেষ হয়। মিছিল থেকে স্লোগান ওঠে তৃণমূল হটাও সিঙ্গুর বাঁচাও ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সাংসদ লকেট চ্যাটার্জী।সাংসদ ছাড়াও ছিলেন সভাপতি গৌতম চ্যাটার্জী, বিজেপি ও,বি,সি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে কালীপুজো।
হাওড়া, ৪ নভেম্বর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও কালীপুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর শুরু সম্পর্কে জানা গেছে, অনেক দিন আগের কথা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্যামপুকুর জয়রামবাটিতে ছিলেন। সেই সময় কালীপুজোর একদিন সেখানে পৌঁছান স্বামী বিবেকানন্দ। সেখানেই ঠাকুরকে কালীরূপে পুজো করেন স্বামীজী। তারপর স্বামিজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু করেন কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। […]
ফাঁসিদেওয়ায় ভারত বাংলাদেশে সীমান্ত এলাকা থেকে পাচারের আগে ৭টি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা
শিলিগুড়ি , ৪ অক্টোবর:- ফের একবার পাচারের আগে গরু উদ্ধার। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশে সীমান্ত এলাকায় বাংলাদেশে গরু পাচারের আগেই সাতটি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা। জানা গিয়েছে শনিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ধোনিয়ামোর এলাকায় টহলদারি চালাচ্ছিল বিএসএফের জাওয়ানরা। ঠিক সেই সময় গরুগুলোকে দেখতে পান বিএসএফের জাওয়ানরা। এরপর গরুগুলোকে উদ্ধার করে। তবে […]
বিয়ের ১০ মাসের মাথায় রহস্যজনক মৃত্যু কোন্নগরের গৃহবধূর , গ্রেফতার স্বামী
হুগলি , ১৩ নভেম্বর:- বৃহস্পতিবার রাত্রে শ্বশুরবাড়ি থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বধূর নিথর দেহ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গৃহবধূর স্বামী অভিযুক্ত পাপ্পু ঘোষ কে। ঘটনাটি হুগলির কোন্নগরে 19 নম্বর ওয়ার্ডের। মৃত গৃহবধূর নাম প্রিয়া ঘোষ। 21 বছর বয়সী প্রিয়ার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। অন্যদিকে প্রিয়া শশুর বাড়ি দাবি প্রিয়া […]







