নদীয়া,৮ মার্চ:- বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, পাঁচ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আম্বিয়া বিবির বিয়ে হয় শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক মহাসিন আলী কারিগরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো স্বামী। অভিযোগ, স্বামী মহাসিন আলী কারিগরের তার নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই তার স্ত্রীর সঙ্গে সব সময় মনোমালিন্য লেগেই থাকত। অভিযোগ, শনিবার আম্বিয়া বিবিকে হঠাৎ মারধর করতে থাকে স্বামী। চিৎকার করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আম্বিয়া।এরপর তার বাবার বাড়ি থেকে লোকজন এসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়।রবিবার স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ওমবিয়া বিবির তোলা অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করতে চাইনি স্বামী মহাসিন আলী কারিগর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Related Articles
দপ্তরের মধ্যে ঢুকেই অবস্থান বিক্ষোভে সামিল ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা।
সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই […]
পুলিশের তৎপরতায় দামী অ্যান্ড্রয়েড ফোন ফিরে পেলেন ভিন রাজ্যের বাসিন্দা ট্যাক্সির যাত্রী।
হাওড়া , ৩ ফেব্রুয়ারি:- কলকাতা পুলিশের দুই সার্জেন্টের তৎপরতায় ভিন রাজ্যের এক বাসিন্দা ফিরে পেলেন তাঁর হারিয়ে যাওয়া দুটি দামী অ্যানড্রয়েড ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিহারের নওয়াদা জেলার বাসিন্দা তাভ্রেজ আলম বাবুঘাট বাস টার্মিনাসের কাছে কর্তব্যরত সার্জেন্ট সমরজিৎ সিং এবং সার্জেন্ট জয়ন্ত চক্রবর্তীকে এসে জানান তাঁর দুটি দামি ফোন একটি […]
শীঘ্রই বদলে যাবে এটিকে-মোহনবাগান জার্সি
স্পোর্টস ডেস্ক, ১ নভেম্বর:- মোহনবাগানের ঐতিহ্য, ক্লাব নিয়ে মানুষের আবেগ অন্য রকম। তাই বিজ্ঞাপনে এটিকে থেকে মোহনবাগানের আবির্ভাব একেবারেই মেনে নিতে পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। যার জেরে গত কয়েকদিন ধরে মোহনবাগানের পাশ থেকে ‘এটিকে’ নামটি সরানো-সহ একাধিক দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সমর্থকরা। একইসঙ্গে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বর সঙ্গেও নিজেদের নাম জুড়তে নারাজ বাগানভক্তরা। সবমিলিয়ে সরগরম […]






