হুগলি,২২ ডিসেম্বর:- হুগলি জেলা কংগ্রেসের ডাকে NRC ও CAA এর বিরোধিতায় মিছিল শ্রীরামপুর মাহেশ থেকে জি টি রোড বরাবর বটতলা পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান সহ কংগ্রেস কর্মীরা। প্রদীপ ভট্টাচার্য বলেন, সারা ভারতবর্ষ ব্যাপী একটা গন জাগরন তৈরী হয়েছে। সরকারের প্রতি এত তীব্র প্রতিবাদ এবং ঘনিভূত প্রতিবাদ দীর্ঘদিন দেখা যায়নি। এটা মনে করার কোনো কারন নেই এই প্রতিবাদ শুধু মুসলিমদের প্রতিবাদ। এই প্রতিবাদ হিন্দু, মুসলিম সহ সব ধর্মের মানুষের সমবেত প্রতিবাদ। তার কারন এনআরসি বা নাগরিকত্ব আইন সব সম্প্রদায়ের মানুষকে আঘাত করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
কংগ্রেস আদম সুমারী বা জনগণনা করেছিলো এনআরসি না। ২১ সালে আবার জনগণনা হবে। জনগণনা করলেই তো দেশের কত জনগোষ্ঠী কত সম্প্রদায় কত পুরুষ কত মহিলা সব বেরিয়ে আসবে। এনআরসির দরকারটা কি? কেন শুধু নাগরিক আইনের করে আমাদের মধ্যে বিভেদ তৈরী করে মানুষকে আতঙ্কগ্রস্থ করছে।Related Articles
যে সরকার এই সংবিধান কে মানতে চাইছেন না তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ সংগ্রাম চলবে – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি,২৬ জানুয়ারি:- সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাবার দিন আজকে এই প্রজাতন্ত্র দিবস । যে সরকার এই সংবিধান কে মানতে চাইছেন না যারা সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখছেন না তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ এবং সংগ্রাম চলবে। ৭১ তম প্রজাতন্ত্র দিবসের হুগলির শেওরাফুলিতে এক অনুষ্ঠানে এসে পরিষ্কারভাবে এ কথা জানিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ১০ নম্বর […]
বড়সড় সিদ্ধান্ত মমতার; ২৪০ শয্যার করোনা সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতায়।
প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- রাজ্যে ফের করোনার থাবা, আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন মিশর থেকে ভারতে ফেরেন। করোনা এই রাজ্যে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে বহু রোগীর করোনা সংক্রমণ হলে পরিস্থিতি সামলাতে চীনের […]
বজ্রপাতে মৃতদের বাড়িতে লকেট, বেসুরোদের নিয়ে বিস্ফোরক সাংসদ ।
হুগলি , ৯ জুন:- গত ৭ ই জুন সিঙ্গুরের নসিবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত সুস্মিতা কোলের বাড়িতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জী। তিনি পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের উচিত ছিল বজ্রাঘাত নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করলে, রাজ্যে এতগুলো প্রাণ যেতো না। এদিকে সাংবাদিকদের প্রশ্নে দলবদলুদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চুঁচুড়ার এই সাংসদ […]








