হুগলি,২২ ডিসেম্বর:- নাগরিক সংশোধনী আইন এর সমর্থনে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এর নেতৃত্বে রবিবার সিঙ্গুরে এক বিশাল মিছিল করলো বিজেপি। সিঙ্গুরের দোলুইগাছা থেকে এই মিছিল শুরু হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় যায় এই মিছিল এরপর সিনেমা তলায় মিছিল শেষ হয়। মিছিল থেকে স্লোগান ওঠে তৃণমূল হটাও সিঙ্গুর বাঁচাও ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সাংসদ লকেট চ্যাটার্জী।সাংসদ ছাড়াও ছিলেন সভাপতি গৌতম চ্যাটার্জী, বিজেপি ও,বি,সি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল সারাদিন বন্ধ।
হাওড়া, ২৬ মার্চ:- হাওড়া ডিভিশনে আপগ্রেডেশন কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। হাওড়ার বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য প্রায় ২৩ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে৷ এই কারণে হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের মাধ্যমে) মধ্যে সমস্ত ইএমইউ লোকাল ট্রেন আজ বাতিল করা হয়েছে৷ 12369 হাওড়া–দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 […]
সাতসকালে হাওড়ায় স্কুলবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। জখম পড়ুয়া সহ বেশ কয়েকজন।
হাওড়া,৬ ফেব্রুয়ারি:- আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোড এবং বাইপাস ক্রসিংয়ে স্কুল বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন আহত হয়। আহতদের মধ্যে একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে বলে জানা গেছে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। স্কুল বাসের নিচে […]
শ্রীরামপুর ও চুঁচুড়ায় বিধায়কের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ।
হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর […]







