হুগলি,২১ ডিসেম্বর:– স্বর্গীয় সহধর্মিনী সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো। মূলত ডাঃ সমর ব্যানার্জীর উদ্যোগে এবং রিষরা স্পোর্টিং ক্লাবের ব্যানারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও আগামী ২৫ ডিসেম্বর সকাল ৭ টায় উত্তরপাড়া গৌরি সিনেমার সামনে থেকে শুরু হয়ে রিষরা গার্লস স্কুলের মাঠে শেষ হবে। দীর্ঘ আট কিলোমিটার ম্যারাথনে শতাধিক প্রতিযোগী পুরুষ ও মহিলা মিলিয়ে অংশগ্রহণ করছে।
ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই প্রতিযোগিতা।মূলত মহিলা প্রতিযোগীদের বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রাইজ ছাড়াও মহিলা প্রতিযোগীরা আট কিলোমিটার অতিক্রম করতে পারলেই ৫০০ টাকা বিশেষ পুরস্কার পাবেন।পুরুষদের প্রথম থেকে দশ নম্বর পর্যন্ত স্বীকৃতি থাকছে । যেকোনো খেলা খেলতে গেলে ফিজিক্যাল ফিটনেস আগে দরকার।আর তার জন্যই এ্যাথালেটিক কে বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মকেও এ্যাথালেটিক এ আসার জন্যও আবেদনও করেন ডাঃ সমর ব্যানার্জী।Related Articles
অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ত্রিস্তরীয় কারশেডের উদ্বোধন হাওড়ায়।
হাওড়া, ২৯ মার্চ:- বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো এবং স্বয়ংক্রিয় ইএমইউ কোচ ওয়াশিং প্ল্যান্টের শুভ সূচনা হলো হাওড়ার ঝিল সাইডিংয়ে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এর উদ্বোধন করেন। পূর্ব রেলের ঝিল সাইডিং ডিপোতে এই বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিট তৈরি করা হয়েছে। বুধবার সকালে এই ইউনিটের উদ্বোধন হয়। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা […]
বিধানসভায় তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল আক্রমণ বিরোধী দলনেতার।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- বাজেট বক্তৃতা চলাকালীন বিধানসভার ভিতরে নজিরবিহীন কথা কাটাকাটি। তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শনিবার ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার অন্তরে সাময়িক উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। পরে অবশ্য অধ্যক্ষ গোটা বিষয়টিকে সামলে নেন। তবে এই ধরনের ঘটনায় অসন্তুষ্টও হয়েছেন তিনি। একই সঙ্গে, তিনি এও জানিয়েছেন, দিন-দিন বিধানসভার অন্দরে বিধায়কদের […]
কমিশনের তরফেও দ্রুত ভোট করার ইঙ্গিত , শীঘ্রই রাজ্যে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- রাজ্যে বাকি থাকা আসনগুলিতে দ্রুত উপনির্বাচন করানোর জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আজ এই রাজ্য ছাড়া নির্বাচন বাকি থাকা দেশের মোট সতেরোটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। কমিশনের তরফে রাজ্যে বর্তমানে করনা ও বন্যা পরিস্থিতি কেমন সেই নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে বলে […]









