হুগলি,৩ মে:- হাওড়া দাশনগরে কাজ করেন ঝারখন্ডের জসিডি জেলার চল্লিশ জন পরিযায়ী শ্রমিক।দু দফার চল্লিশ দিন লকডাউন এর ফলে কাজ বন্ধ হয়েছে।কাজও নেই হাতে পয়সাও নেই। আবার দুই সপ্তাহের জন্য লকডাউন করেছে সরকার।করোনা থেকে বাঁচতে হবে কিন্তু পেটে খিদে নিয়ে কতদিন,তাই ৩৫০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিযায়ী শ্রমিকরা।শুক্রবার হুগলির বৈঁচি গ্রামে জিটি রোডে দেখা গেলো তাদের।ভোর তিনটেয় বেরিয়ে পেটে দানাপানি পরেনি।খবর সংগ্রহ করতে গিয়ে জানতে পেরে সাংবাদিকরাই তাদের খাবার ব্যবস্থা করে। মাঝে একটু বিরতি নিয়ে আবার প্যাডেলে পা।রাস্তা অনেক দূর, কষ্ট হবে তবু ফিরতে হবে। বাড়িতে তাদের পথ চেয়ে বসে আছে মা বাবা ভাই বোন অথবা স্ত্রী।
Related Articles
তীব্র দাপদহে পর্যাপ্ত পানীয় জল যাতে মানুষ পায় সেই দিকেই নজর রাজ্যের।
কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে তীব্র দাবদাহের পরিস্থিতিতে যাতে পানীয় জলের অভাব না হয় রাজ্য সরকার সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। সেখানেই তিনি রাজ্যের জনসাস্থ্য কারিগরি দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বাড়ি পানীয় […]
লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হাওড়ায়।
হাওড়া,২ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হল শহরে। আজ সন্ধ্যে থেকে হাওড়ার বালিতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বিভিন্ন গাড়ি চেকিং করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের থানায় আটক করা হচ্ছে। লকডাউন মেনে চলার জন্য পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে। Post Views: 448
সরকারি পদে রদবদল।
কলকাতা, ৮ জুলাই:- রেজিস্ট্রারার অফ কো–অপারেটিভ সোসাইটির পি মোহন গান্ধীকে ওয়েস্ট বেঙ্গল মিনার্যাল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৫ সালের আইএএস স্মিতা পাণ্ডেকে স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও করা হলো। তিনি এতদিন, তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিব ও ওয়েবেলের এমডি ছিলেন। শিক্ষা দপ্তরের বিভাগীয় সচিব কৌশিক হালদারকে ওয়েবেলের এমডি করা হলো। পাশাপাশি […]









