হুগলি,২১ ডিসেম্বর:– স্বর্গীয় সহধর্মিনী সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো। মূলত ডাঃ সমর ব্যানার্জীর উদ্যোগে এবং রিষরা স্পোর্টিং ক্লাবের ব্যানারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও আগামী ২৫ ডিসেম্বর সকাল ৭ টায় উত্তরপাড়া গৌরি সিনেমার সামনে থেকে শুরু হয়ে রিষরা গার্লস স্কুলের মাঠে শেষ হবে। দীর্ঘ আট কিলোমিটার ম্যারাথনে শতাধিক প্রতিযোগী পুরুষ ও মহিলা মিলিয়ে অংশগ্রহণ করছে।
ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই প্রতিযোগিতা।মূলত মহিলা প্রতিযোগীদের বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রাইজ ছাড়াও মহিলা প্রতিযোগীরা আট কিলোমিটার অতিক্রম করতে পারলেই ৫০০ টাকা বিশেষ পুরস্কার পাবেন।পুরুষদের প্রথম থেকে দশ নম্বর পর্যন্ত স্বীকৃতি থাকছে । যেকোনো খেলা খেলতে গেলে ফিজিক্যাল ফিটনেস আগে দরকার।আর তার জন্যই এ্যাথালেটিক কে বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মকেও এ্যাথালেটিক এ আসার জন্যও আবেদনও করেন ডাঃ সমর ব্যানার্জী।Related Articles
নন্দীগ্রামে চাপা উত্তেজনা থাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
কলকাতা , ১ মে:- আগামীকাল রাজ্যের ২৯২ টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সংক্রমণ এড়িয়ে গণনা পর্ব সম্পন্ন করার ওপর বিশেষ জোর দিয়েছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রগুলিতে প্রবেশ কারী সকলের কোভিড পরীক্ষার নেতিবাচক রিপোর্ট বা দু দফার ভ্যাকসিন পাওয়ার সংশাপত্র বাধ্যতা মূলক করা হয়েছে। গণনা কেন্দ্র […]
পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, ২ জনের মৃত্যুর আশঙ্কা। আহত আরও ২।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, ২ জনের মৃত্যুর আশঙ্কা। আহত আরও ২। জানা গেছে, শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবোঝাই লরি ডিভাইডার টপকে ঢুকে পড়ে পাশের লেনে। ওই দুর্ঘটনায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বেসরকারি সূত্রের খবর, মৃত ২ লরির চালক। এবং আহত আরও ২ জন। দুর্ঘটনার পর এদেরকে […]
ই-প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হচ্ছে সরকারি হাসপাতাল গুলিতে।
কলকাতা, ৫ মে:- রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ধাপে ধাপে ই-প্রেসক্রিপশন চালু হচ্ছে। প্রথম দফায় রাজ্যের ২০১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাতে লেখা প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধীরে ধীরে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজেও ই-প্রেসক্রিপশন চালু করা হবে বলে স্বাস্ত্য দফতর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের সব মেডিকেল […]










