হুগলি,২১ ডিসেম্বর:- এনআরসির সমর্থনে এবার পদযাত্রায় পা মিলালো হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। আজ ত্রিবেনী পঞ্চানন তলা থেকে বিজেপির বাঁশবেড়িয়া মন্ডলের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে লকেট চ্যাটার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা বরুন ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সপ্তর্ষি ব্যানার্জি, সুরেশ সাউ সহ বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিল পঞ্চানন তলা থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া খেলার মাঠে এসে সমাপ্ত হয়। এদিন লকেট চ্যাটার্জি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন তৃণমূল চারিদিকে হিংসা ছড়াচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে।
Related Articles
মিলন হল শৈশবের সাথে বার্ধক্যের, শরৎচন্দ্রের ভিটের মাটি দেবানন্দপুর থেকে গেল হাওড়ায়।
হুগলি, ১৩ জানুয়ারি:- এখানে জন্মেছেন। কেটেছে বাল্যকাল। ওখানে বার্ধক্য। শনিবার কথাশিল্পীর জন্মভিটের মাটি নিতে এখানে এসেছিলেন ওখানের শরৎপ্রেমীরা। শীতের দুপুরে মাটির সাথে বয়ে নিয়ে গেলেন শরতের ছোটবেলার নানান জানা-অজানা কাহিনী। হুগলির দেবানন্দপুরের জন্মভিটেতে ছোটবেলা কাটালেও হাওড়ার আমতায় বার্ধক্য কেটেছে শরৎচন্দ্র চট্টোপ্যাধায়ের। দুই জায়গাতেই সরকারি উদ্যোগে জন্মদিবস পালিত হয়। তবে, আমতায় প্রতি বছর ২১ জানুয়ারি থেকে […]
মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা। স্বামীও আহত হন এই ঘটনায়। শনিবার হাওড়ার জাতীয় সড়কে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিঙ্কু দে (৪৫)। হাওড়ার দক্ষিণ বাকসাড়ার বাসিন্দা তিনি। ওই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই দুর্ঘটনায় মৃতার স্বামীও আহত হন। […]
নারী সুরক্ষার্থে এক অভিনব উদ্যোগ চন্দননগর পুলিশ কমিশনারেটের।
হুগলি, ৮ মে:- নারী সুরক্ষার্থে এক অভিনব উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রকল্পটির নাম “বাঘিনী”। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিজেদের সুরক্ষার্থে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হবে। আজ প্রথম দিনে মোট ৪০ জন ছাত্রীদের ও চন্দননগর পুলিশ কমিশনারেট উইনাস টিমদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। বিগত দিনে বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই […]









