নবান্ন,হাওড়া,৬ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসের সংক্রমণে মোট ৭২ জনের মৃত্যু হল।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। গতকাল থেকে আজ পর্যন্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে এখনো পর্যন্ত মোট ২৬৫ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন।ইতিমধ্যে মৃত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে ১০৪৭ সংক্রামিত ব্যক্তি রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্র সচিব জানান।
Related Articles
যত্রতত্র করোনা টিককোরণ শিবির আয়োজনে লাগাম টানতে উদ্যোগী হল নবান্ন।
কলকাতা, ২৫ জুন:- ভুয়ো ভ্যাকসিন কণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার যত্রতত্র করোনা টিককোরণ শিবির আয়োজনে লাগাম টানতে উদ্যোগী হল নবান্ন। এবার থেকে সরাসরি প্রশাসনের অনুমতি ছাড়া কোন সংস্থা বা সংগঠন টিকাকরণ শিবিরের আয়োজন করতে পারবে না। এর জন্য নির্দিষ্ট জেলার জেলাশাসক বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অনুমতি বাধ্যতামূলক। ভুয়ো টিকা কাণ্ডের পর কড়া পদক্ষেপ নবান্নের। […]
আমফানে শুধু মাত্র কৃষি ক্ষেত্রেই মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৫৯০ কোটি টাকা হুগলিতে।
শুভজিৎ ঘোষ,২৩ মে:- এখনো জলের তলায় ধান, তিল বাদাম,ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা। ধান,তিল বাদাম সহ অন্যান্য সবজির ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকার উপর।প্রাথমিক ভাবে ব্লক অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার ৮০০ হেক্টরের উপর জমির ধান , তিল ,পাঠ বাদাম এখনো জলের তলায়। মুখ্যমন্ত্রীর কাছে চাষীদের […]
অশান্ত মনিপুরে কিছুটা হলেও শান্তি ফিরেছে, জানালেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- জাতিগত হিংসায় দীর্ণ মণিপুরে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠার আশা এখনও দুরস্ত। তবে হিংসার ঘটনা যথা সম্ভব নিয়ন্ত্রণে আনাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনা বাহিনী। শনিবার পূর্বাঞ্চলীয় সেনা সদর ফোর্ট উইলিয়ামে দিবস অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জানান, মনিপুরের পরিস্থিতির আগের থেকে অনেক উন্নতি ঘটেছে। হিংসার ঘটনাও অনেক […]









