দার্জিলিং,৬ মে:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায়। এরপর সেখানে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম সুমন সরকার। সে ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি কোনও অপরাধমূলক কাজ ঘটানোর উদ্দেশ্যেই ফুলবাড়ির মার্ডার মোড়ে অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি তাজা কার্তুজ। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Related Articles
ফুলবাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির।
দার্জিলিং,৭ জানুয়ারি:- আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে দুই নম্বর ফুলবাড়ী অঞ্চলের পূর্বধলার জয়নগর কলোনি এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃদ্ধের নাম রোহিত প্রসাদ রায় ও তার সহধর্মিণী দ্রৌপদী রায় রায়। জানা গিয়েছে যে সোমবার রাতে নিজের ঘরেই আগুন পোহাতে গিয়ে সম্পূর্ণ ভাবে অগ্নিদগ্ধ হয়। এরপর […]
মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়ায় এসে বাধা পেলেন অগ্নিমিত্রা।
হাওড়া , ১৯ জানুয়ারি:- আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এক কন্যাহারা মায়ের সাথে দেখা করতে এসেছি। মঙ্গলবার হাওড়ার নাজিরগঞ্জের পোদড়ায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা এসে বাধা পেয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার লোকজন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে […]
রবীন্দ্র সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত কেএমডিএর।
কলকাতা, ৩০ আগস্ট:- কলকাতা জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কে এম ডি এ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য। কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার […]








