নবান্ন,হাওড়া,৬ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসের সংক্রমণে মোট ৭২ জনের মৃত্যু হল।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। গতকাল থেকে আজ পর্যন্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে এখনো পর্যন্ত মোট ২৬৫ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন।ইতিমধ্যে মৃত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে ১০৪৭ সংক্রামিত ব্যক্তি রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্র সচিব জানান।
Related Articles
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপত্তি হাওড়ার কারখানায়।
হাওড়া, ১৮ জুন:- হাওড়ার বজরংবলী কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণের জেরে বিপত্তি। সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঘটনায় মারাত্মক জখম হন দুই শ্রমিক। মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার ঘুসুড়ির বজরংবলীতে। গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে এলাকার মানুষ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। গোডাউনের অন্যান্য লেবার […]
করোনা আতঙ্কে চুঁচুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১৪ দিন বন্ধ।
হুগলি , ৯ জুলাই:- চুঁচুড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় করোনা আক্রান্তের সন্ধান মেলায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল ব্যাংকটি। ঘটনাটি চুঁচুড়া আখন বাজার স্টেট ব্যাংকের প্রধান শাখার। ব্যাংক সূত্রের খবর এই ব্যাংকেরই এক কর্মী করণা আক্রান্ত এই খবর আসতেই তড়িঘড়ি ব্যাংক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক সংলগ্ন এটিএম এবং কিঅক্সটিও বন্ধ করে […]
বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত বহু তৃণমূল কর্মী।
হুগলি , ৬ ডিসেম্বর:- বিজেপি নেতার গাড়ির উপড়ে হামলা করায় দেহরক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল। রবিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ১৭ নম্বর ওয়ার্ডে। এ দিন ওই ওয়ার্ডের শ্মশানকালী সংলগ্ন এলাকায় রাস্তা নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন স্থানীয়রা। সেখানেই একটি বহুতল আবাসনে ভাড়া থাকেন বিজেপির রাজ্য নেতা কবীর শঙ্কর বসু। অভিযোগ […]







