সুদীপ দাস,২৮ এপ্রিল:- ছোট্ট অভিজ্ঞানের বিজ্ঞান সাধনাকে ছাপিয়ে গেলো সামাজিক অভিজ্ঞান। ছোট্টু অভিজ্ঞান কিশোর দাসের নাম বারংবার সংবাদমাধ্যমে আসে তার বৈজ্ঞানিক চিন্তার জন্য তবে এবার তার নাম বিজ্ঞানচিন্তার জন্য নয়। এবার অভিজ্ঞান নজির গড়লো বিজ্ঞান প্রদর্শনীতে জেতা প্রথম পুরস্কার করণা আতঙ্কে লকডাউন এরমধ্যে দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে দান করে। প্রসঙ্গত করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে তাদের একদিনও ঘর থেকে বেরোতে হয়নি সৌজন্যে ডিওয়াইএফআই এবং এসএফআই এর সমাজসেবার ফলে। তারপর ছোট্ট বিজ্ঞান সিদ্ধান্ত নেয় তার জীবনের প্রথম বিজ্ঞান প্রদর্শনী জেতা 1000 টাকা তুলে দেবে তাদের হাতে। ওই টাকা দিয়ে যাতে দুঃস্থ মানুষদের সহযোগিতা করতে পারে তারা। আজ সেই মতই অভিজ্ঞান তাদের হাতে সেই টাকা তুলে দেন। এই প্রসঙ্গে অভিজ্ঞান জানায় বিশ্বজুড়ে এই দুঃসময় আমি আমার ছোট্ট প্রচেষ্টা করেছি চুঁচুড়া বাসীর উদ্দেশ্যে। আশা করি সবাই যদি এভাবে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা এই কঠিন পরিস্থিতিকে জয় করতে পারবো।
Related Articles
খড়িয়ালে এমাজন কোম্পানির গোডাউনে কাজ করে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা
হুগলি , ১ ডিসেম্বর:- কাজ করে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকার এমাজন গোডাউনে। এখানকার শ্রমিকরা জানায় মাহিন্দ্রা লজেস্টিক এর তত্ত্বাবধানে এই গোডাউন থেকে এমাজন কোম্পানির ডেলিভারি হয়। কিন্তু কোম্পানি এখন তাদের বকেয়া বেতন না দিয়ে রাতের অন্ধকারে গোডাউন ফাঁকা করে চলে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতনের […]
এবার ‘বাদাম বাদাম’ গান গেয়ে হাওড়ায় অশান্তি চরমে , ধারাল অস্ত্রের কোপে মারাত্মক জখম যুবক।
হাওড়া,১৮ ডিসেম্বর:- ‘বাদাম বাদাম’ গান গাওয়া ঘিরেই এবার অশান্তি হাওড়ায়। লিলুয়া থানার চকপাড়া বাজারে দিন দুপুরে যুবককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। এক যুবকের মাথায় কাঁচির কোপে আঘাত। অল্পের জন্য বেঁচে যান ওই যুবক। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় হাসপাতালে আহত যুবকের চিকিৎসা করানো হয়। স্থানীয়দের অভিযোগ এলাকায় চলছে দুষ্কৃতীরাজ। এদিন ঝামেলার সুত্রপাত হয় লিলুয়ার বেলগাছিয়ায়। […]
রণক্ষেত্রের চেহারা নিল খানাকুল।
হুগলি, ২৯ আগস্ট:- রণক্ষেত্রের চেহারা নিলো খানাকুল এর অরন্ডা গ্রাম পঞ্চায়েত। বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণে ভাঙলো পুলিশের গাড়ি। আক্রান্ত হলো পুলিশ। আগুন লাগানো হলো পঞ্চায়েত অফিসে। গত ১০ই আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই অশান্তি চলছিল এই এলাকায়। তিনজন তৃণমূল জয়ী সদস্যকে বিজেপি দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে বিজেপি। এরপর একদিন পরে বিজেপি দলে […]








