সুদীপ দাস,২৮ এপ্রিল:- ছোট্ট অভিজ্ঞানের বিজ্ঞান সাধনাকে ছাপিয়ে গেলো সামাজিক অভিজ্ঞান। ছোট্টু অভিজ্ঞান কিশোর দাসের নাম বারংবার সংবাদমাধ্যমে আসে তার বৈজ্ঞানিক চিন্তার জন্য তবে এবার তার নাম বিজ্ঞানচিন্তার জন্য নয়। এবার অভিজ্ঞান নজির গড়লো বিজ্ঞান প্রদর্শনীতে জেতা প্রথম পুরস্কার করণা আতঙ্কে লকডাউন এরমধ্যে দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে দান করে। প্রসঙ্গত করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে তাদের একদিনও ঘর থেকে বেরোতে হয়নি সৌজন্যে ডিওয়াইএফআই এবং এসএফআই এর সমাজসেবার ফলে। তারপর ছোট্ট বিজ্ঞান সিদ্ধান্ত নেয় তার জীবনের প্রথম বিজ্ঞান প্রদর্শনী জেতা 1000 টাকা তুলে দেবে তাদের হাতে। ওই টাকা দিয়ে যাতে দুঃস্থ মানুষদের সহযোগিতা করতে পারে তারা। আজ সেই মতই অভিজ্ঞান তাদের হাতে সেই টাকা তুলে দেন। এই প্রসঙ্গে অভিজ্ঞান জানায় বিশ্বজুড়ে এই দুঃসময় আমি আমার ছোট্ট প্রচেষ্টা করেছি চুঁচুড়া বাসীর উদ্দেশ্যে। আশা করি সবাই যদি এভাবে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা এই কঠিন পরিস্থিতিকে জয় করতে পারবো।
Related Articles
খুনের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড গুড়াপের যুবকের , চুঁচুড়া আদালতে হয় রায় ঘোষনা।
হুগলি, ২২ জুলাই:- গুড়াপ থানার কাঁটা গড়িয়া গ্রামে ১৪ বছর আগে গত ২০১০ সালের ৪ ঠা ফেব্রুয়ারী খুন হন সেখ ইব্রাহিম(৪৫)। জানা যায়, মহরম আলির সঙ্গে পুরোনো গন্ডোগোল ছিল তার। ঘটনার দিন বিকালে নামাজ পরে ফিরছিলেন ইব্রাহিম। সেই নামজই শেষ নামাজ ছিল তার। রাস্তায় কাটারি নিয়ে দাঁড়িয়ে ছিল মহরম আলি। ইব্রাহিম কাছে আসতেই কাটারি নিয়ে […]
অবৈধ ও লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে হাওড়ায় গ্রেপ্তার ৪।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- অবৈধ এবং লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। ডোমজুড়ের বিডিও অফিসের কাছেই দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল ওই আধার সেন্টার। স্থানীয় মানুষ খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বাড়ির মালিক সহ ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ছোট্টু ভট্টাচার্য (৩০), সৌমেন্দ্রনাথ কর (২৯), […]
রেশন ব্যবস্থাকে আরও সহজ করতে ই-রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার
কলকাতা , ১৪ জানুয়ারি:- রেশন ব্যবস্থাকে আরও সরলীকরন করতে রাজ্য সরকার এই বার ই-রেশন কার্ড চালু করতে চলেছে। আজ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আধুনিক ব্যবস্থায় গ্রাহকদের হাতে কোন কার্ড না থাকলেও শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললে তারা সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে […]








