সুদীপ দাস,১৪ এপ্রিল:- হাজারে হাজারে মানুষের ঢল, চারিদিকে শুধু মন্ত্রচারণের শব্দ, ঘন্টার আওয়াজ থেকে শুরু করে ধুপকাটির গন্ধ, যে মন্দির একসময় এই সবকিছু নিয়েই কাটিয়েছেন দিনের পর দিন, আজ সেখানে মা আর ভক্তের মাঝে রয়ে গিয়েছে শুধু একটি নোটিশ “করোনার কারণে সরকারি নির্দেশমতন পুজো নেওয়া এখন বন্ধ”। পাণ্ডুয়া অঞ্চলের সিমলাগড়-ভিটাসিন পঞ্চায়েত এলাকায় জিটি রোডের ওপরই প্রায় ৩০০ বছরেরও পুরোনো সিমলাগড় কালীবাড়ি। সাধারণ মানুষ তো বটেই, রাস্তার ওপর দিয়ে যাওয়া বাস,লরি,দূরপাল্লার গাড়ি সবাই দাঁড়িয়ে মায়ের পুজো দিয়ে যাওয়ার রীতি বহুদিন ধরেই চলে আসছে। কালীপুজোর দিন ছাড়াও মূলত নববর্ষের দিনে মায়ের পুজো থেকে শুরু করে হালখাতা বা লক্ষী গণেশের পুজোর জন্য ভক্তের ঢল নামতো এই কালিবাড়িতে। বাঁশের ব্যারিকেড পরে যেত মন্দির থেকে একদম জিটি রোডের ওপর অবধি। কিন্তু সেই দৃশ্য এবারে অমিল সিমলাগড় কালীবাড়ি থেকে, শুনশান মন্দির চত্বর, কোথাও নেই ব্যারিকেড না আছে লোকজন। মা বসে আছেন নিজের আসনে, দুবেলা শুধু নিত্য পুজোর জন্য রয়ে গিয়েছেন এক স্থানীয় পুরোহিত। তিনি জানিয়েছেন মায়ের কাছে একটাই কামনা, তাড়াতাড়ি মিটিয়ে দাও এই মহামারী। কতখানি শুভ বলাটা সম্ভব নয় কিন্তু সিমলাগড়ের কালীবাড়ির নববর্ষটা এবছরে এইরকমই।
Related Articles
শেষ পর্যায়ের নির্বাচনে উত্তর কলকাতায় সর্বাধিক মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র।
কলকাতা , ২৮ এপ্রিল:- রাজ্য বিধানসভার অষ্টম তথা শেষ পর্যায়ে নির্বাচনে উত্তর কলকাতায় সর্বাধিক সংখ্যক মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। নির্বাচন কমিশনের সূত্রের খবর সেখানকার ২০৮৩ ভোট কেন্দ্রের মধ্যে ২২৫ টি মহিলা পরিচালিত কেন্দ্র। মহিলা আধিকারিকদের দ্বারা পরিচালিত সর্বাধিক ভোট গ্রহণ কেন্দ্র থাকছে মানিকতলা বিধানসভা এলাকায়। সেখানকার ২৯৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৩৬ টি […]
অনুষ্কার শুভেচ্ছা প্রোটিয়া তারকা ক্রিকেটারের স্ত্রীকে !
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- তৃতীয় বারের জন্য বাবা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। অভিনন্দন জানিয়েছেন অন্যান্য নেটিজেনরা। গর্ভবতী এবি ডিভিলিয়ার্সের স্ত্রী সে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের ছবি […]
জঙ্গলমহলে শিলাবৃষ্টির জেরে মরশুমের ধান চাষীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা।
প:মেদিনীপুর,১৭ এপ্রিল:- করোনা আতঙ্কের মাঝেই তীব্র দাবদাহের মাঝখানে কিছুটা হলেও ঘরবন্দি সাধারন মানুষ জনকে একটু আমেজ পৌঁছে দিল বিকেলের মেঘ বৃষ্টি। বিকেল থেকেই ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, জামবনী সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়। তাতেই স্বস্তিতে আমজনতা। তবে শিলাবৃষ্টির জেরে মরশুমের ধান চাষীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল। Post Views: […]








