নদিয়া১৪ এপ্রিল:- একদিকে লক ডাউন আর অন্যদিকে বাংলা নববর্ষ। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কেন্দ্র ও রাজ্যের তরফে তা নিয়ন্ত্রনের জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও। গৃহবন্দি মানুষজনের পেটে টান ধরতে শুরু করেছে।অর্থের খুবই প্রয়োজন তাদের সকলের কাছে।এবার নদিয়ার চাকদা পেপার মিলের প্রায় ৪০০ শ্রমিক মাইনের টাকা না পাওয়ায় বিপাকে তারা। এদের মধ্যে বেশির ভাগ যুবক। আজ টাকার দাবিতে বিক্ষোভ দেখান ওই মিলের শ্রমিকেরা। তারা লক ডাউনকে উপেক্ষা করে টাকার দাবিতে সোচ্চার হয়ে পড়েন।ঘটনায় ছুটে আসেন চাদুরিয়া ২ নং পঞ্চায়েতের কর্মকর্তা বনানী দাস।তিনি জানান চাকদা পেপার মিলে কর্মহীন হয়ে পড়েছেন যুবকেরা। এই দুর্ভিক্ষের সময় এখানকার শ্রমিকদের বকেয়া টাকা পাচ্ছেন না। কতৃপক্ষ কারন দেখিয়ে শ্রমিকদের চরম অসুবিধায় ফেলেছেন।উল্টোদিকে মালিক কতৃপক্ষ এম, এল লোহিয়া জানান ব্যাংকিং সিস্টেমে আটকে গেছে এসব শ্রমিকদের পাওনা টাকা।লক ডাউন না কাটলে তারা দিতে পারছেন না।অন্যদিকে মার্কেটেএর থেকে টাকা তোলা যাচ্ছে না লক ডাউনের ফাসা কলে।ফলে এই চরম অসুবিধা হচ্ছে তারপর অর্ডার নেই বিক্রি নেই পেপার।আমরা চেস্টা করছি সব সমস্যা সমাধান করে সকল শ্রমিকের পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন।
Related Articles
৪৯০ বছরের নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিষ্ঠিত মেজ বাটির দুর্গা পুজো খড়দহে
বারাকপুর , ২০ অক্টোবর:- করোনা অতিমারির ফলে এবার বাঙালির দুর্গোৎসব অনেকটাই ফিকে। তবুও ঐতিহ্য ও পরম্পরা মেনে এবারও খরদহের মেজবাটির পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। যদিও পুজো ঘিরে আগের মতন সেই জৌলুস বা চাকচিক্য এখন আর নেই। কিন্তূ পুরানো ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে দশভুজা মা কাত্যায়নি রুপে পূজিত হন খড়দহের মেজবাটিতে। ১৪৫২ শকাব্দের ১৫৩০ […]
বাজারে সবজির দাম হঠাৎই আগুন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ জুলাই:- বাজারে শাক সবজির দাম হঠাৎই আগুন হয়ে ওঠায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির ওপর রাশ টােনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তাঁর নির্দেশে শনিবার নবান্নে বৈঠকে বসে বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গড়ে দেওয়া টাস্ক ফোর্সের সদস্যরা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌর হিত্যে নবান্নে এই বৈঠকে, স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত […]
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক হুগলিতে।
হুগলি, ৯ জুন:- পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো হুগলি জেলায়।হুগলি জেলাশাসক পি দীপাপ প্রিয়া,চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলাশাসক জানান, হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ সিট ১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি সিট ও জেলা […]








