কলকাতা , ২৮ এপ্রিল:- রাজ্য বিধানসভার অষ্টম তথা শেষ পর্যায়ে নির্বাচনে উত্তর কলকাতায় সর্বাধিক সংখ্যক মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। নির্বাচন কমিশনের সূত্রের খবর সেখানকার ২০৮৩ ভোট কেন্দ্রের মধ্যে ২২৫ টি মহিলা পরিচালিত কেন্দ্র। মহিলা আধিকারিকদের দ্বারা পরিচালিত সর্বাধিক ভোট গ্রহণ কেন্দ্র থাকছে মানিকতলা বিধানসভা এলাকায়। সেখানকার ২৯৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৩৬ টি মহিলা পরিচালিত। এছাড়া এন্টালিতে ৩২৫ টির মধ্যে ৩৫ টি, চৌরঙ্গীতে ২৬৭ টির মধ্যে ৩২ টি, বেলেঘাটায় ৩৫৪ এর মধ্যে ৩২ টি ,শ্যামপুকুর এর ২৪০ টির মধ্যে ৩০ টি এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের ২৯৯ টির মধ্যে ২৭ টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কলকাতা উত্তর কেন্দ্রে ১ হাজার ৮৬২ ভোটগ্রহণের কেন্দ্রের মধ্যে ১৫৩ টি ছিল মহিলা পরিচালিত কেন্দ্র ছিল। উত্তর কলকাতার ৭ বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট নেওয়া হবে। সেখানে মোট ভোটারের সংখ্যা এক কোটি ৪ লক্ষ ৯৯ হাজার ২৪২ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৮০ হজারের বেশি। পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ৮ লক্ষ ১৮ হাজার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২১ ।
Related Articles
গণিতের আন্তর্জাতিক সম্মেলন শুরু চন্দননগরে।
হুগলি, ২৫ এপ্রিল:- গণিতের আন্তর্জাতিক সম্মেলন শুরু হল চন্দনননগর খলিসানি কলেজে। দু’দিনের এই সম্মেলনে দেশ বিদেশ থেকে গবেষক গণিতজ্ঞরা যোগ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি কলেজগুলো গবেষণার ক্ষেত্র হয়ে উঠতে সহায়ক হবে এধরনের আন্তর্জাতিক সম্মেলন। কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে এই গোটা বিশ্বের এই সম্মেলনের প্রভাব পড়বে। এই সম্মেলনে মোট ১১১ জন গণিতজ্ঞ অংশগ্রহণ করেন।তার মধ্যে ৫৮ জন খলিসানী […]
দেবী পক্ষের প্রাক্কালে মহালয়ার আগেই হাওড়ার গঙ্গার ঘাট পরিদর্শন পুলিশ ও পুরসভার।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- মাঝে আর মাত্র দুটো দিন। তারপরেই ২৫ সেপ্টেম্বর রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ। ওইদিন ঘাটে ঘাটে তর্পণের জন্য আসবেন লাখো মানুষ। এরপর পুজো শেষে দশমীর দিন সেই ঘাটেই হবে দেবীর নিরঞ্জন। এবার তাই শহরের গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করলেন হাওড়া পুরসভা ও সিটি পুলিশের আধিকারিকরা।দোরগোড়ায় শারদ উৎসব। আর সেই উৎসবের শেষ […]
মুখ্যমন্ত্রীকে নিয়ে গিরিরাজ সিংয়ের মন্তব্যের জেরে আজও উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ৭ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্যের জেরে শাসক ও বিরোধী পক্ষের চাপান উতোরে আজ রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। এদিন অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে ‘নারী বিদ্বেষী’ বলে তীব্র আক্রমণ শানান রাজ্য মন্ত্রিসভার অন্যতম প্রধান মহিলা মুখ শশী পাঁজা। পয়েন্ট অফ অর্ডার তুলে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ […]









