সুদীপ দাস,১৪ এপ্রিল:- হাজারে হাজারে মানুষের ঢল, চারিদিকে শুধু মন্ত্রচারণের শব্দ, ঘন্টার আওয়াজ থেকে শুরু করে ধুপকাটির গন্ধ, যে মন্দির একসময় এই সবকিছু নিয়েই কাটিয়েছেন দিনের পর দিন, আজ সেখানে মা আর ভক্তের মাঝে রয়ে গিয়েছে শুধু একটি নোটিশ “করোনার কারণে সরকারি নির্দেশমতন পুজো নেওয়া এখন বন্ধ”। পাণ্ডুয়া অঞ্চলের সিমলাগড়-ভিটাসিন পঞ্চায়েত এলাকায় জিটি রোডের ওপরই প্রায় ৩০০ বছরেরও পুরোনো সিমলাগড় কালীবাড়ি। সাধারণ মানুষ তো বটেই, রাস্তার ওপর দিয়ে যাওয়া বাস,লরি,দূরপাল্লার গাড়ি সবাই দাঁড়িয়ে মায়ের পুজো দিয়ে যাওয়ার রীতি বহুদিন ধরেই চলে আসছে। কালীপুজোর দিন ছাড়াও মূলত নববর্ষের দিনে মায়ের পুজো থেকে শুরু করে হালখাতা বা লক্ষী গণেশের পুজোর জন্য ভক্তের ঢল নামতো এই কালিবাড়িতে। বাঁশের ব্যারিকেড পরে যেত মন্দির থেকে একদম জিটি রোডের ওপর অবধি। কিন্তু সেই দৃশ্য এবারে অমিল সিমলাগড় কালীবাড়ি থেকে, শুনশান মন্দির চত্বর, কোথাও নেই ব্যারিকেড না আছে লোকজন। মা বসে আছেন নিজের আসনে, দুবেলা শুধু নিত্য পুজোর জন্য রয়ে গিয়েছেন এক স্থানীয় পুরোহিত। তিনি জানিয়েছেন মায়ের কাছে একটাই কামনা, তাড়াতাড়ি মিটিয়ে দাও এই মহামারী। কতখানি শুভ বলাটা সম্ভব নয় কিন্তু সিমলাগড়ের কালীবাড়ির নববর্ষটা এবছরে এইরকমই।
Related Articles
আট নতুন থানা ব্যারাকপুর কমিশনারেটে।
কলকাতা, ১ জুলাই:- রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে আটটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বেলঘড়িয়া থানাকে ভেঙে নতুন কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা তৈরি করা হচ্ছে। দমদম থানাকে ভেঙে নতুন নাগেরবাজার থানা করা হচ্ছে। টিটাগরের দুটো গ্রাম পঞ্চায়েত শিউলি এবং মোহনপুরকে নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বিজপুর এর গ্রামীণ অংশ […]
লিলুয়া-কান্ডে ধৃত যুবককে তোলা হল আদালতে। রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় ধারাল অস্ত্র।
হাওড়া,১৯ ফেব্রুয়ারি:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় জনবহুল বাজারে ঢুকে ধারাল অস্ত্র হাতে তান্ডব চালায় এক যুবক। আচমকা ওই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজন জখম হন। এদের মধ্যে একজন গুরুতর জখম অবস্থায় শিবপুরের জৈন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় লিলুয়া স্টেশন সংলগ্ন […]
হাওড়ায় জেলা প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠক ব্যর্থ দাবি বিরোধীদের।
হাওড়া, ৭ নভেম্বর:- ডিলিমিটেশন ও ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলাশাসকের দফতরে জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হলেও সেই বৈঠক ব্যর্থ বলে মন্তব্য বিজেপি, বাম সহ বিরোধীদের। সোমবার ওই বৈঠকে আলোচনা হয় হাওড়া ও বালির পুরসভা ভোট নিয়েও। প্রসঙ্গত ২০১৮ সালে মে মাসে তৃণমূল পরিচালিত হাওড়া পুরবোর্ড মেয়াদ উত্তীর্ণ করে। এবং এরপরই একদিকে যেমন রাজ্য ও প্রাক্তন […]







