হুগলি,১২ ডিসেম্বর:- বেশ কয়েক বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক তরুনী কে হুগলি ও উড়িষ্যার কোরাপুটের ডালসা যৌথ উদ্যোগ নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে ।বৃহস্পতিবার শ্রীরামপুর আদালত সংলগ্ন ডালসার কার্য্যালয়ে তরুনী কে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ডালসা সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে আরামবাগ মহকুমার খানাকুলের কনকপুরের তরুনী বন্দনা পন্ডিত পারিবারিক অশান্তির কারনে বাড়ি ছেরে চলে যায়।বন্দনার খোঁজ না পেয়ে তার পরিবার খানাকুল থানায় নিখোঁজ ডায়েরী করে ।
কিন্তু তারপরেও বন্দনার খোঁজ মেলেনি। চলতি মাসে উড়িষ্যার কোরাপুট জেলার শেল্টার হোম দিপ্তী নিবাস পরিদর্শনে যান কোরাপুটের ডালসার সম্পাদক ললিতা মঞ্জুরী পট্টনায়েক।হোমেই দেখা মেলে বন্দনার।তার সঙ্গ কথা বলার পর খোঁজ খবর নিয়ে ললিতা হুগলির জেলার ডালসার সম্পাদক তথা বিচারক অনির্বাণ রায় কে ফোন করে বন্দনার বিষয়টি জানায়।সহকর্মী ললিতার কাছে এখবর জানার পর অনির্বাণ ললিতা কে বন্দনার বিবরন দিয়ে চিঠি দিতে বলে।চিঠি পাওয়ার পরেই জেলা ডালসার পক্ষ থেকে খানাকুলের কনকপুর গ্রামে বন্দনার পরিবারের খোঁজ নেওয়া হয় ।এরপর বন্দনার মা পদ্ম বাগ কে খবর দিয়ে শ্রীরামপুরে ডালসার অফিসে আনা হয়।পদ্মর পরিবারের সঙ্গে সত্যিকারের কোন যোগ রয়েছে কিনা সেটা যাচাই করার জন্য পদ্মর সঙ্গে বন্দনার ভিডিও কনফারেন্স করায় ডালসার প্রতিনিধিরা।দুপক্ষের ভিডিও কনফারেন্সে ডালসার প্রতিনিধিরা আশ্বস্থ হতেই পুলিশের সঙ্গে কথা বলে বন্দনার মা ও তাদের আত্মীয় ও ডালসার এক সদস্য ও পুলিশ সহ মোট পাঁচ জনের একটি দল রবিবার রাতে হাওড়া কোরাপুটের ট্রেনে চেপে দিপ্তী নিবাসের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে বন্দনার সঙ্গে দেখা হয় তার মায়ের।এরপর সেখানের কাগজপত্র পরীক্ষার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর ফিরবে ।এবিষয়ে হুগলি জেলা ডালসার সম্পাদক অনির্বাণ রায় বলেন, হুগলি ও কোরাপুটের ডালসার যৌথ উদ্যোগে তরুণী কে তার পরিবারের কাছে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।তরুণীর দরিদ্র পরিবার।বাবা মৃত।তরুনীর একটি সন্তান রয়েছে ।তবে তরুণী একটু মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে।তার চিকিতসা করানো হবে ডালসার পক্ষ থেকে।Related Articles
কঠিন সময়ে পায়ে হেঁটে প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ ।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- মানুষ এখন গৃহবন্দী, বড় কঠিন সময় যাচ্ছে এখন দেশবাসীর, এই কঠিন সময়ে করোনা মোকাবিলায় এবার ধাত্রীগ্রাম থেকে বর্ধমান শহর, সর্বত্র পায়ে হেঁটে প্রচার করছেন মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁর প্রচার কর্মসূচির মধ্যে ছিল পূর্বস্থলী, সমুদ্রগড় , সাতগেছিয়া এলাকাও। বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। প্রায় প্রতিদিনই এই ভাবে একানাগারে করোনা ভাইরাসের […]
হিন্দমোটরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চেন্নাইয়ের হোটেলে।
হুগলি,১ ডিসেম্বর:– চেন্নাইয়ের এক হোটেলে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ l হুগলির হিন্দমোটরের ঘোষপাড়ার বাসিন্দা এই যুবকের নাম ভিক্টর রায়(30) l কর্মসূত্রে গত দু’বছর চেন্নাই সে আছে , গত সপ্তাহে বাড়ি থেকে চেন্নাই যায়l পরিবারের অভিযোগ শুক্রবার রাতে মায়ের সাথে ফোনে কথা হলেও গত কাল সকাল থেকে তার সাথে যোগাযোগ হচ্ছিল না তারপর রাতে চেন্নাই […]
টি-২০ বিশ্বকাপ ও আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল আইসিসি।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের ভাগ্য কী হতে চলেছে? সেই নিয়ে বৃহস্পতিবার সারাদিন অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু দিনের শেষে সব জল্পনার অবসান ঘটাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে শোনাতে পারল না কোনও সুখবর। ঝুলিয়ে রইল টি-২০ বিশ্বকাপ ও আইপিএল এর মতো দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টের ভাগ্য। […]






