হুগলি,১২ ডিসেম্বর:- বেশ কয়েক বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক তরুনী কে হুগলি ও উড়িষ্যার কোরাপুটের ডালসা যৌথ উদ্যোগ নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে ।বৃহস্পতিবার শ্রীরামপুর আদালত সংলগ্ন ডালসার কার্য্যালয়ে তরুনী কে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ডালসা সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে আরামবাগ মহকুমার খানাকুলের কনকপুরের তরুনী বন্দনা পন্ডিত পারিবারিক অশান্তির কারনে বাড়ি ছেরে চলে যায়।বন্দনার খোঁজ না পেয়ে তার পরিবার খানাকুল থানায় নিখোঁজ ডায়েরী করে ।
কিন্তু তারপরেও বন্দনার খোঁজ মেলেনি। চলতি মাসে উড়িষ্যার কোরাপুট জেলার শেল্টার হোম দিপ্তী নিবাস পরিদর্শনে যান কোরাপুটের ডালসার সম্পাদক ললিতা মঞ্জুরী পট্টনায়েক।হোমেই দেখা মেলে বন্দনার।তার সঙ্গ কথা বলার পর খোঁজ খবর নিয়ে ললিতা হুগলির জেলার ডালসার সম্পাদক তথা বিচারক অনির্বাণ রায় কে ফোন করে বন্দনার বিষয়টি জানায়।সহকর্মী ললিতার কাছে এখবর জানার পর অনির্বাণ ললিতা কে বন্দনার বিবরন দিয়ে চিঠি দিতে বলে।চিঠি পাওয়ার পরেই জেলা ডালসার পক্ষ থেকে খানাকুলের কনকপুর গ্রামে বন্দনার পরিবারের খোঁজ নেওয়া হয় ।এরপর বন্দনার মা পদ্ম বাগ কে খবর দিয়ে শ্রীরামপুরে ডালসার অফিসে আনা হয়।পদ্মর পরিবারের সঙ্গে সত্যিকারের কোন যোগ রয়েছে কিনা সেটা যাচাই করার জন্য পদ্মর সঙ্গে বন্দনার ভিডিও কনফারেন্স করায় ডালসার প্রতিনিধিরা।দুপক্ষের ভিডিও কনফারেন্সে ডালসার প্রতিনিধিরা আশ্বস্থ হতেই পুলিশের সঙ্গে কথা বলে বন্দনার মা ও তাদের আত্মীয় ও ডালসার এক সদস্য ও পুলিশ সহ মোট পাঁচ জনের একটি দল রবিবার রাতে হাওড়া কোরাপুটের ট্রেনে চেপে দিপ্তী নিবাসের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে বন্দনার সঙ্গে দেখা হয় তার মায়ের।এরপর সেখানের কাগজপত্র পরীক্ষার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর ফিরবে ।এবিষয়ে হুগলি জেলা ডালসার সম্পাদক অনির্বাণ রায় বলেন, হুগলি ও কোরাপুটের ডালসার যৌথ উদ্যোগে তরুণী কে তার পরিবারের কাছে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।তরুণীর দরিদ্র পরিবার।বাবা মৃত।তরুনীর একটি সন্তান রয়েছে ।তবে তরুণী একটু মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে।তার চিকিতসা করানো হবে ডালসার পক্ষ থেকে।Related Articles
বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় রেমাল।
কলকাতা, ২২ মে:- বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় রেমাল। ষষ্ঠ দফার লোকসভা ভোটের দিনেই দুর্যেোগের সম্ভাবনা তৈরি হওয়ায় বাড়তি আশঙ্কা তৈরি হয়েছে। দুর্যোগ মোকোবিলার প্রস্তুতি শুরু হয়েছে আগেভাগেই। আসন্ন দুর্যোগ মোকাবিলারর প্রস্তুতি নিয়ে বুধবার নবান্ন উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সমস্ত জেলার জেলাশাসকেরা বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আবহাওয়া দফতর ২৫ তারিখ থেকে ঝড়বৃষ্টির […]
বেলুড় মঠে পালিত হচ্ছে সারদা মায়ের জন্মতিথি উৎসব।
হাওড়া,১৮ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ ২ পৌষ, ১৮ ডিসেম্বর শ্রীশ্রীসারদা মায়ের ১৬৭তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকেই মঠে ভিড় জমিয়েছেন ভক্ত-অনুরাগীরা। মায়ের মন্দির ও সভামন্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে শ্রীশ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় বেদপাঠ ও স্তবগান। এরপর ভজন, বিশেষ […]
তিন দুষ্কৃতিতে গ্রেফতার করল হুগলির দাদপুর থানা।
হুগলি, ১৩ মে:- গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে দাদপুর থানার পুলিশ তালচিনানের কাছে একটি পরিত্যক্ত পাম্প হাউসে অভিযান চালায়। দাদপুর থানার ওসি অভিষেক চৌধুরী ও অন্যান্য অফিসার সহ পুলিশ বাহিনী নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জনকে গ্ৰেফতার করে। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পাঠানো হয় পুলিশ হেফাজত চেয়ে। পুলিশ জানিয়েছে প্রায় সাত আটজন জরো […]








