তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- ভাতের বিকল্প রুটি, পাউরুটি কিন্তু চারিদিকে ভয়াবহ পরিস্থিতির জন্য লকডাউন এ চলে যেতে হয়েছে সবাইকে। এর ফলে মহা সংকটে পড়েছেন বেকারির মালিকেরা। হুগলির রিষড়া পুর এলাকার মধ্যে রয়েছে বেশ কয়েকটি পাউরুটি কারখানা।বর্তমান এই পরিস্থিতির ফলে বন্ধ রয়েছে সেগুলি ।ফলে পাউরুটির উৎপাদন হচ্ছে না। স্থানীয় এলাকায় দোকানগুলিতে পাউরুটি পাওয়া যাচ্ছে না এবং যাও বা অন্যত্র থেকে মাল এনে বিক্রী তাও বেশি দাম দিয়ে ক্রেতাদের কিনতে হচ্ছে। স্থানীয় স্থানীয় পৌরসভার কাউন্সিলর ব্রহ্মদেও রুইদাস জানালেন যে কারখানা বন্ধ থাকলে কিভাবে মাল পাওয়া যাবে। এই এলাকায় কারখানাগুলোতে প্রায় একশত মানুষ কাজ করেন। তাদের রুটি-রুজি বন্ধ কিভাবে তারা দিন কাটাবে। অন্যদিকে কারখানার মালিক পক্ষের বক্তব্য লকডাউন এর ফলে কর্মচারীরা আসছেন না ফলে উৎপাদন নেই কারখানাও । মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন তিনি যদি পাউরুটি কারখানাগুলো খোলার অনুমতি দেন তাহলে বাজারে যেমন পর্যাপ্ত মাল আসবে ,তেমনি মালিক কর্মচারীরাও খেয়ে পরে বাঁচবে।
Related Articles
চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে শ্যামা মায়ের আরাধনা। ভক্তদের ঢল।
হাওড়া, ১৩ নভেম্বর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা যায়, স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণদেবের জন্মতিথি এবং […]
বালিতে বাজারে অতিরিক্ত ভিড় কেন দেখতে নিজেই পথে নামলেন প্রাক্তন পুরপিতা।
হাওড়া,১৫ এপ্রিল:- দেশজুড়ে করোনা পরিস্থিতিতে চলছে লকডাউন। প্রশাসন থেকে বারবার লকডাউন মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও হাওড়ার সমস্ত বাজারগুলোতে এখনও ভিড় লক্ষ্য যাচ্ছে। এবার বাজারের অতিরিক্ত ভিড় এড়াতে অভিনব ব্যবস্থা নিলেন হাওড়ার বালির প্রাক্তন কাউন্সিলর বলরাম ভট্টাচার্য। বুধবার সকালে বাজারে ঢোকার বাড়তি গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। বাজারে ঢোকার জন্য কেবল একটি […]
সুন্দরবনের জম্বু দ্বীপে ট্রলার ডুবি , উদ্ধার ১২ , নিখোঁজ ৩ মৎস্যজীবী।
দ:২৪পরগনা , ১৬ আগস্ট:- সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে । সেই মত গভীর সমুদ্র পাড়ি দিয়েছিল মৎস্যজীবীরা । খারাপ আবহাওয়ার জন্য প্রশাসনের নির্দেশে মৎস্যজীবীরা যে যার ট্রলার নিয়ে বন্দরে ফিরছিল । গতকাল বিকাল চারটে নাগাদ গভীর সমুদ্রে ফিশিং করে ফেরার পথে পাল্টি খায় মাছ ভর্তি […]









