তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- ভাতের বিকল্প রুটি, পাউরুটি কিন্তু চারিদিকে ভয়াবহ পরিস্থিতির জন্য লকডাউন এ চলে যেতে হয়েছে সবাইকে। এর ফলে মহা সংকটে পড়েছেন বেকারির মালিকেরা। হুগলির রিষড়া পুর এলাকার মধ্যে রয়েছে বেশ কয়েকটি পাউরুটি কারখানা।বর্তমান এই পরিস্থিতির ফলে বন্ধ রয়েছে সেগুলি ।ফলে পাউরুটির উৎপাদন হচ্ছে না। স্থানীয় এলাকায় দোকানগুলিতে পাউরুটি পাওয়া যাচ্ছে না এবং যাও বা অন্যত্র থেকে মাল এনে বিক্রী তাও বেশি দাম দিয়ে ক্রেতাদের কিনতে হচ্ছে। স্থানীয় স্থানীয় পৌরসভার কাউন্সিলর ব্রহ্মদেও রুইদাস জানালেন যে কারখানা বন্ধ থাকলে কিভাবে মাল পাওয়া যাবে। এই এলাকায় কারখানাগুলোতে প্রায় একশত মানুষ কাজ করেন। তাদের রুটি-রুজি বন্ধ কিভাবে তারা দিন কাটাবে। অন্যদিকে কারখানার মালিক পক্ষের বক্তব্য লকডাউন এর ফলে কর্মচারীরা আসছেন না ফলে উৎপাদন নেই কারখানাও । মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন তিনি যদি পাউরুটি কারখানাগুলো খোলার অনুমতি দেন তাহলে বাজারে যেমন পর্যাপ্ত মাল আসবে ,তেমনি মালিক কর্মচারীরাও খেয়ে পরে বাঁচবে।
Related Articles
শ্রীরামপুরে নবনির্বাচিত পৌরবোর্ডের শপথ গ্রহণ।
হুগলি, ২১ মার্চ:- সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীরামপুর পৌরসভার নবনির্বাচিত সদস্য সহ পৌর প্রধান ও উপ পৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সোমবার সকালে শ্রীরামপুর টাউন হলে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীর উপস্থিতিতে নির্বাচিত সদস্যরা শপথ নেন। এক নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত একে একে সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করেন। কেউ […]
ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।
কলকাতা , ৪ মে:- রাজ্যের ভোট পরবর্তী হিংসা ও বিরোধীদের ওপর শাসকদলের হামলা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধানখড়কে ফোন করে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন একথা। মঙ্গলবারই পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন প্রধানমন্ত্রী নিজে […]
করোনায় রাজ্যের কোষাগারের বাড়তি চাপ সামলাতে ব্যায় সংকোচ নীতি রাজ্যের।
কলকাতা, ৫ জানুয়ারি:- করোনা পরিস্থিতির কারণে রাজ্যের কোষাগারের ওপর বাড়তি চাপ সামাল দিতে ব্যয় সংকোচ নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। করোনাভাইরাস পরিস্থিতি এবং নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার জন্য পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বাড়তি খরচে রাশ কার্যকর থাকবে বলে অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। অর্থ দফতরের অনুমতি ছাড়া কোথাও নতুন […]








