হুগলি,৭ ডিসেম্বর:- দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে দিনকয়েক আগেই মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক। সেই বিবাদই অব্যাহত রইলো। এবারে কাউন্সিলরের প্রতি ভরসা হারিয়ে বিধায়ক নিজেই কোদাল হাতে নর্দমা পরিষ্কারে নামলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার। দিনকয়েক আগে এই এলাকাতেই দিদিকে বলো কর্মসূচিতে এসে এলাকাবাসীদের কাছে পরিষেবা না পাওয়ার অভিযোগ শুনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনীল মালাকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুধু এই নয় সেদিনের কর্মসূচিতে সুনীল মালাকার উপস্থিত না থাকায় তাকে এক হাতে নিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ার ভয় তিনি আসেননি।
সেদিনই এলাকাবাসীদের বিধায়ক কথা দিয়ে যান এই এলাকায় এবার থেকে পরিষেবা দেওয়া হবে। সেই মতো আজ ভোর ছ’টা নাগাদ ৩নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনি ও স্বামীজি পল্লী এলাকায় গিয়ে উপস্থিত হন বিধায়ক। নিজেই কোদাল হাতে নর্দমা পরিষ্কারে নামেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন পুরসভার সিআইসি পার্থ সাহা সহ অন্যান্যরা। এদিন জঞ্জাল দেখে রিতিমত ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক বলেন এই ওয়ার্ডে যে কারোর ডেঙ্গু হয়নি তা ঈশ্বরের কৃপা। পাশাপাশি একরাশ ক্ষোভ নিয়ে বিধায়ক বলেন এই ওয়ার্ডে ৩০ জন সাফাই কর্মী রয়েছে তাও কাজ হয়নি। যদি কাউন্সিলর কাজই করতেন তাহলে লোকসভায় এই ওয়ার্ডে আমরা 17০০ভোটে হারতাম না। তবে বিধায়কের সমালোচনা শোনার পর মুখ বন্ধ করে থাকার পাত্র নন কাউন্সিলর সমীর মালাকার। 30 জন লেবার থাকার দাবী উড়িয়ে দিয়ে সুনীল বাবু বলেন পুরসভার সবথেকে বড় ওয়ার্ডে মাত্র ৭জন সাফাই কর্মী। আমি সাড়ে 9 বছরের কাউন্সিলর এই সাড়ে ৯বছরে কমপক্ষে 90 বার আমি পুরো প্রধান ও সিআইসি স্বাস্থ্যকে সাফাই কর্মী বাড়ানোর কথা বলেছি কিন্তু কোন কাজ হয়নি। পাশাপাশি লোকসভায় নিজের ওয়ার্ডে হারা প্রসঙ্গে বিধায়ক কে কটাক্ষ করে সুনীল মালাকার এর বক্তব্য আমি সাড়ে ন’বছরের কাউন্সিলর আর বিধায়ক সাড়ে ৮ বছরের। যে 13 টি ওয়ার্ডে আমরা লোকসভায় হেরেছি বিধায়ক সেই ওয়ার্ড গুলিতে সাড়ে ৮ বছরে যদি একবার করে গিয়েও কোদাল হাতে নর্দমা পরিষ্কার করতেন তাহলে আমরা হারতাম না।Related Articles
বাবা মা দুজনেই পেশায় চিকিৎসক। ছেলে চায় ইঞ্জিনিয়ার হতে। মাধ্যমিকে দশম হাওড়ার সাত্ত্বিক।
হাওড়া, ৩ জুন:- বাবা মা দুজনেই পেশায় চিকিৎসক। ছেলে চায় ইঞ্জিনিয়ার হতে। মাধ্যমিকে দশম হাওড়ার সাত্ত্বিক পড়াশোনার বাইরে রহস্য গল্প, সানডে সাসপেন্স দেখতে আগ্রহী। রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় এবার দশম স্থান অধিকার করেছে হাওড়ার সাত্ত্বিক সরকার। সে পেয়েছে ৬৮২ নম্বর। হাওড়া জেলা স্কুলের ছাত্র সাত্বিকদের আদি বাড়ি হাওড়ার আন্দুলের দ্যুঁইল্যায়। তারা বর্তমানে থাকে ব্যাঁটরায় বৃন্দাবন মল্লিক […]
দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ জানুয়ারি:- করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত রাখা হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এবার রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন করে দুয়ারের সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। একই সঙ্গে পাড়ায় সমাধান প্রকল্পের নতুন সূচিও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী মাসেই ফের শিবির হবে বাংলাজুড়ে। নবান্ন থেকে […]
সাইন্স সিটিতে গড়ে তোলা হবে মিসাইল পার্ক।
কলকাতা, ১ জুলাই:- কলকাতার সায়েন্স সিটিতে দর্শকদের জন্য একটি মিসাইল পার্ক গড়ে তোলা হবে। সায়েন্স সিটির রজত জয়ন্তী পালন উপলক্ষে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার অধিকর্তা অনুরাগ কুমার বলেন, দর্শকদের আকৃষ্ট করতে ওই পার্কে একটি বড় আকারের মিসাইল থাকবে। বর্তমানে এই পার্ক গড়ে তোলার কাজ চলছে এবং শীঘ্রই দর্শকদের জন্য চালু করা হবে। শ্রী কুমার […]











