হাওড়া,৮ ডিসেম্বর:- ফের আগুন হাওড়ায়। রবিবার সকালে হাওড়ার শিবপুর ফোরশোর রোডের ফোর্ট উইলিয়ম জুটমিলে আগুন লাগে। ভয়াবহ ওই আগুনে জুটমিলের ব্যাচিং ডিপার্টমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই মুহুর্তে সেখানে ৩টি ইঞ্জিন কাজ করছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানা গেছে। কি থেকে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। আগুনে কোনও হতাহতের খবর নেই।
Related Articles
মমতা ব্যানার্জি বিকলাঙ্গ নেত্রীর মতো অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। হাওড়ায় মন্তব্য বিজেপি যুব নেতা সৌমিত্র খাঁর।
হুগলি , ১৩ জুন:- মমতা ব্যানার্জি বিকলাঙ্গ নেত্রীর মতো অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। এদের সরকার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মানুষের এখানে বেঁচে থাকতেও সম্মান নেই। মরে গেলেও সম্মান নেই। এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। শনিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট বাজারে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, “রাজ্য […]
প্রবল তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে স্বস্তির বৃষ্টি।
কলকাতা, ৬ মে:- প্রবল তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে স্বস্তির পূর্বাভাসের মধ্যে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও মাথাচাড়া দিচ্ছে।এ বছর ১ জানুযারি থেকে গত বৃহস্পতিবার সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট আসা পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। ডেঙ্গু আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ […]
কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত।
কলকাতা, ৫ জানুয়ারি:- কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হচ্ছে। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে উৎসব স্থগিত রাখার কথা জানিয়েছে। সেখানে জানানো হয়েছে চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত অনেকেই সংক্রমিত হয়েছেন। সেকারণেই পরিস্থিতি পর্যালোচনা করে […]








