হুগলি , ২৩ নভেম্বর:- চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল খুনের মূল অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে কামারপাড়া বন্ধ। প্রসঙ্গত গত অক্টোবর মাসের 10 তারিখে ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ার যুবক বিষ্ণু মালকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। এর পরেই চন্দননগর পুলিশ কমিশনারেট বিভিন্ন জায়গায় শুরু করে বিশাল এর খোঁজ। বিশালকে না পাওয়া গেলেও তার সাগরেদদের ধরে উদ্ধার হয় বিষ্ণু মালের দেহের বিভিন্ন কাটা অংশ। এরপর এই মাসের 10 তারিখ দক্ষিণ 24 পরগনার জীবন থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় এই ঘটনার মূল অভিযুক্ত বিশাল দাস। আজ বিশাল দাসের ফাঁসির দাবিতে চুঁচুড়া কামারপাড়া অঞ্চলে। সকাল থেকে সেই মতই সুষ্ঠুভাবে বন্ধ চলছে চুঁচুড়া কামারপাড়া এলাকায়। রাজনৈতিক বন্ধে জরুরী ভিত্তিক ওষুধের দোকান খোলা থাকলেও এদিন কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল অরাজনৈতিক বন্ধে। চুঁচুড়া কামারপাড়া এলাকার সব ওষুধের দোকানও বন্ধ।
Related Articles
লাঠির জবাব গোলাপে , কোন্নগড়ে পুলিশকে শিক্ষা দিলো বামেরা।
হুগলি , ১২ ফেব্রুয়ারি:- গতকাল বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা। এই […]
কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করার আবেদন রাজ্য সরকারের।
কলকাতা , ৩ নভেম্বর:- অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য ও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার […]
যুবকের কীর্তি !
হাওড়া, ২২ জুন:- শনিবার দুপুরে হাওড়া ব্রীজের ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করেন এক যুবক। কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাকে আটকে দেন। দড়ি দিয়ে হাত পা বেঁধে দেন যাতে তিনি ঝাঁপ না মারতে পারেন।ব্রিজের ছয় নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে […]







