পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক।
অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয় দুই বাইক আরোহী । গুলির শব্দ শুনে কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এর আগেও ইনশান মল্লিক এর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল । বারবার কেন দাপুটে নেতা কে আক্রমণ তা ভাবাচ্ছে পুলিশকে । ঘটনাটি কালনার নারায়ণপুরের ।Related Articles
বিশ্বের প্ৰথম করোনা ভ্যাকসিন রাশিয়ার !
সোজাসাপটা ডেস্ক , ১১ আগস্ট:- সারা বিশ্বকে টেক্কা দিয়ে প্রথম করোনা ভ্যাকসিনে ছাড়পত্র রাশিয়ার । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা ঘোষণা করলেন আজ । প্রথম টিকা দেওয়া হয়েছে পুতিনের মেয়েকে । পরীক্ষার তৃতীয় ধাপে এখন গণহারে টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা চলবে । রাশিয়ার দাবি , এই টিকা এখনও সম্পূর্ণ কার্যকর এবং করোনা […]
২৫০বর্গ ফুটের ঘরে থেকেই কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের!
হুগলি, ২৮ আগস্ট:- দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের, সে হরপা বানই হোক, বা পাহাড়ের ধ্বসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত জাহাজ থেকে মানুষকে উদ্ধার করা। আর এসবের জন্যেই চাই প্রকৃত ট্রেনিং, আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের তথা বাংলার তথা উত্তরপাড়ার থেকে কমন ওয়েলথ […]
বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। সমস্যার আশঙ্কায় নিত্যযাত্রীরা।
হাওড়া , ৫ মে:- শিয়রে কোভিড। বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সমস্যার আশঙ্কায় রয়েছেন নিত্যযাত্রীরা। কোভিড পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। অফিস খোলা থাকায় ট্রেনের নিত্যযাত্রীরা সমস্যার আশঙ্কা করছেন। বহু মানুষ ট্রেনে করেই কাজের সূত্রে কলকাতা বা শহরের অন্যান্য জায়গায় ডেইলি প্যাসেঞ্জারি […]









