হুগলি,১ মার্চ:- পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগতের বাবা গোপীনাথ ভগত মৃত ছাত্র ঋষভ সিং এর পরিবারের সাথে দেখা করলেন। গত ২৮ ফেব্রুয়ারী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বৈদ্যবাটি তে বাড়ি ফিরেছিল। পাশাপাশি এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর সাথে দেখা করেন। কল্যাণ বন্দোপাধ্যায় জানান,সব রকম চেস্টা করেছেন চিকিৎসকরা ,মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন। ভালো লাগছে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপর একজনকে হারিয়েছি। কিন্তু একজন ভালো হয়েছে এটাই আনন্দের। মৃত ঋষভের বাবা সন্তোষ সিং বলেন, আমরা দুজনেই হাসপাতালে সঙ্গী হিসাবে ছিলাম। সর্বদা আমরা দুজনের খোঁজ নিয়েছি। আমি খুশি যে ওনার ছেলে সুস্থ হয়ে ফিরেছে। আমার ছেলে ঋষভের মতই দেখব ওনার ছেলেকে। হয়তো আমার কপালে ছিল না, কিন্তু একজনতো সুস্থ হয়ে ফিরেছে এটাই আমার কাছে খুশির।
Related Articles
কালী দৌড় ! মায়ের মূর্তি মাথায় নিয়ে ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়।
মালদা, ১৪ নভেম্বর:- রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালাতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ। তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য ইতিহাস। দৌড় প্রতিযোগিতা। তবে, মাথায় করে মা কালীর প্রতিমা নিয়ে অভিনব […]
মানকুন্ডু স্টেশনে রেল লাইনে ফাটল।
হুগলি, ১৪ জানুয়ারি:- মানকুন্ডু স্টেশনে রেল লাইনে ফাটল। সকাল নটা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পরে। রেল লাইন মেন্টেনেন্সের কর্মিরা এসে কাজ শুরু করে। এর ফলে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যবহ হয়। দু নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু থাকে। ফাটল সায়মিক মেরামত করে ত্রিশ কিমি গতি বেগে ট্রেন চালানো […]
অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান ,আইএফএ অফিসে সই করলেন কমোরন তুরসুনভ।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ জানুয়ারি:- ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরের ম্যাচ। কিছুদিন আগেই এই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই চার্চিল হেরেছে। স্বভাবতই তাই অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান। ১৯ জানুয়ারি ডার্বির আগেই অ্যারোজ ম্যাচেই নতুন বিদেশি তুরশনভকে নামিয়ে দেখে নিতে চান কিবু। এরপর ১৪ তারিখের পাঞ্জাব ম্যাচেও তুরশনভকে খেলাতে পারেন তিনি। এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ কলকাতার আইএফএ অফিসে […]








