হুগলি,১ মার্চ:- পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগতের বাবা গোপীনাথ ভগত মৃত ছাত্র ঋষভ সিং এর পরিবারের সাথে দেখা করলেন। গত ২৮ ফেব্রুয়ারী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বৈদ্যবাটি তে বাড়ি ফিরেছিল। পাশাপাশি এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর সাথে দেখা করেন। কল্যাণ বন্দোপাধ্যায় জানান,সব রকম চেস্টা করেছেন চিকিৎসকরা ,মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন। ভালো লাগছে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপর একজনকে হারিয়েছি। কিন্তু একজন ভালো হয়েছে এটাই আনন্দের। মৃত ঋষভের বাবা সন্তোষ সিং বলেন, আমরা দুজনেই হাসপাতালে সঙ্গী হিসাবে ছিলাম। সর্বদা আমরা দুজনের খোঁজ নিয়েছি। আমি খুশি যে ওনার ছেলে সুস্থ হয়ে ফিরেছে। আমার ছেলে ঋষভের মতই দেখব ওনার ছেলেকে। হয়তো আমার কপালে ছিল না, কিন্তু একজনতো সুস্থ হয়ে ফিরেছে এটাই আমার কাছে খুশির।
Related Articles
টিকিয়াপাড়ার কাছে মহিলা যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে টাকাপয়সা ও মোবাইল লুঠ।
হাওড়া, ৯ মার্চ :- রাতের শেষ লোকাল ট্রেনে মহিলা যাত্রীর টাকাপয়সা, মোবাইল ফোন লুঠ। বাধা দিলে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ এবার হাওড়ায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে। জানা গেছে, মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই মহিলা মল্লিকা সিং(৩০) হাওড়া থেকে লাস্ট মেচেদা লোকালে উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। এরপর […]
কোন্নগরে বোমাতঙ্ক !
হুগলি,৬ এপ্রিল:- কোন্নগর ধর্মডাঙা এলাকায় রাস্তার পাশের ঝোপে একটি সাদা ছোটো ব্যাগ পরে থাকতে দেখেন বাসিন্দারা।ইলেটট্রিক তার জরানো ব্যাগে ডিজিটাল ঘরির মত কিছু ফিট করা থাকায় বাসিন্দারা মনে করেন এটি একটি টাইম বোমা।খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে।এলাকায় চাঞ্চল্য। Post Views: 500
নলি কেটে খুন যুবককে। খালের ধার থেকে উদ্ধার দেহ। তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।
হাওড়া, ২ মে:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বকুলতলা চাঁদমারি রোডের হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে খালের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কটা মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যুবককে খুন করে এই স্থানে ফেলে দিয়ে […]








