হাওড়া,১ মার্চ:- চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী গোপাল বুধালিয়া। শনিবার রাতে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ। বিভিন্ন সূত্র পেয়ে রেড চলছিল। ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু পুলিশের চাপে অপহরণকারীরা বারবার পিছু হটছিল। শেষমেশ তারা বিনা মুক্তিপণেই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের চাপে বিপদ বাড়ছে দেখে অপহরণকারীরা নিজেরাই গাড়িতে চাপিয়ে শনিবার রাতে বেলুড়ের নিখোঁজ ছাঁট লোহার ব্যবসায়ীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। এরপর পুলিশ গিয়ে রাতেই ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে বালি থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ করা হয়। অপহরণকারীদের চিহ্নিত করা গেলেও এখনও কাউকে ধরা যায়নি। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানিয়েছেন, অপহরণকারীদের খোঁজ চলছে। উল্লেখ্য, গত বুধবার সকালে ব্যাঙ্কে এসে নিখোঁজ হয়ে যান গোপাল বুধালিয়া নামের ওই ব্যবসায়ী। প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপর সেই টাকার অঙ্ক দু’লক্ষে পৌঁছে যায়। জানা গিয়েছে উত্তরপাড়ায় আটকে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। একজনকে আটক করে অনেক তথ্য আসে পুলিশের হাতে। এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related Articles
হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার প্রয়াত।
হাওড়া , ২৬ জুন:- হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায়ের ( ৪৯ ) জীবনাবসান হয়েছে। তিনি ২০১৩ সালে পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ওয়ার্ডের জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। গত কয়েক মাস ধরে তিনি গলব্লাডারের ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি […]
সৌমিত্র খাঁ কে গ্রেপ্তারের প্রতিবাদে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ যুব মোর্চা কর্মীদের ।
বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর:- রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি কে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল আসানসোলে অবস্থান-বিক্ষোভে সামিল হলে তাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে শনিবার বিষ্ণুপুর শহরে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিষ্ণুপুর […]
প্রার্থীপদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
হাওড়া, ১৬ জুন:- এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এই নিয়ে হাওড়ার পুলিশ কমিশনার, জেলাশাসক, বিডিও সহ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। জানা গেছে, ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহার করা না হলে বিজেপি প্রার্থী ও তাঁর স্বামী সহ গোটা পরিবারকে প্রাণনাশের […]









