কলকাতা , ৬ ডিসেম্বর:- ৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন শহরে চলত ১৯০টি মেট্রো। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২০৪ টি। সময়েরও পরিবর্তন করা হয়েছে। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭টা থেকে। অর্থাৎ, সকালে নোয়াপাড়া থেকে ৮:০৯ মিনিটের বদলে প্রথম মেট্রো ছাড়বে ৭:০৯ মিনিটে। রাত ৯টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩০ থেকে। কবি সুভাষ থেকেও ৮:৫৫ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে ৯:২৫ মিনিটে। সকাল-সন্ধ্যায় অফিসের টাইমে ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বয়স্ক, মহিলা এবং বাচ্চাদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে কোনও ই-পাস লাগছে না। সকাল ৭টা থেকে ৮:৩০ এবং রাত ৮ টার পর থেকে ই-পাসের প্রয়োজন হবে না। তবে টোকেনের ব্যবহার এখনও চালু হচ্ছে না। কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।
Related Articles
করোনা আতঙ্ক কোচবিহারের বন্ধ নিউ সিনেমা হল।
কোচবিহার,১৮ মার্চ:- বিশ্ব জুড়ে করোনার থাবা। আতঙ্কিত গোটা দুনিয়া। এই অবস্থায় সংক্রমণ থেকেতে ভারত জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে কোনো রকমের জমায়েতের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। বুধবার থেকে রাজ্যের সিনেমা হল গুলিতে বন্ধের জন্য অনুরোধ রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই অনুরধে কোচবিহারেও বন্ধ হল সিনেমা হল গুলি। আপাতত […]
সুবিচার চেয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি রওনা হলেন ভোট পরবর্তী হিংসার বলি মৃতদের পরিবার।
হাওড়া, ২৬ এপ্রিল:- এবার সুবিচার চেয়ে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে রওনা হলেন বাংলায় ভোট পরবর্তী হিংসার বলি পঁচিশ জনের পরিবার। এদের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। ভোট পরবর্তী হিংসার বলি প্রায় ২৫ জনের পরিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতেই রাজধানীর […]
সরকারি হাসপাতালে ইমারজেন্সি ওয়ার্ডে ই প্রেসক্রিপশন বাধ্যতামূলক করল রাজ্য।
কলকাতা, ১২ এপ্রিল:- রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতালে ইমারজেন্সি ওয়ার্ডে ই প্রেসক্রিপশন বাধ্যতামূলক করছে। স্বাস্থ্য দফতরের পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই সমস্ত প্রেসক্রিপশনের ওপর নজরদারি চালানো হবে। একাংশের সরকারি হাসপাতালের সঙ্গত কারণ ছাড়াই রোগী রেফার করার প্রবণতা আটকাতে এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। প্রতি হাসপাতালে ডেপুটি সুপার পদমর্যাদার একজন আধিকারিক রেফার সংক্রান্ত প্রতিটি […]








