হাওড়া, ১২ ডিসেম্বর:- এবার প্রকাশ্যেই এক কলেজ ছাত্রীকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাওড়ার দাশনগরে। এমনকি, জোর করে ওই ছাত্রীকে চারচাকা গাড়িতে তোলার চেষ্টাও করা হয়। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাশনগর থানা এলাকার ইছাপুর শিয়ালডাঙায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষজন ও পরিচিতরা অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।কিছুদিন আগে ওই এলাকাতেই প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যবসায়ীকে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। অপরাধমূলক কাজকর্ম বেড়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ।








