স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- বৃহস্পতিবার ফের জরুরি বৈঠক আইসিসির। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি আইপিএলের ভবিষ্যৎ কী তাও লক্ষ্মীবারে জানা যেতে পারে। বিশ্বকাপ স্থগিত হলে ২০২০ সালে আইপিএলে হওয়ার আশা রয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্য দেশগুলি বৈঠক করবে। সেই সঙ্গে এই বৈঠকে আইসিসি’র পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে এবছর বিশ্বকাপ করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে দিয়েছে। ফলে আইসিসির কাছে টুর্নামেন্ট স্থগিত করা ছাড়়া আর কোনও বিকল্প নেই। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। অন্যদিকে ফুটবলে কোপা-ইউরো কাপ থেকে অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে করোনার ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কি ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে? বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বৈঠকে সেই উত্তর জানা যেতে পারে।
Related Articles
হারের হ্যাটট্রিকের পর আবারও ভারতীয় ফুটবলার নিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল কোচের
প্রসেনজিৎ মাহাতো , ৫ ডিসেম্বর:- টানা তিনটি ম্যাচে হার। হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। আগের চেয়ে দলের পারফরম্যান্সে যে উন্নতি হয়েছে, তাও মানছেন না তিনি। শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-২ হারের পর বলেন, “আমরা যেখানে প্রথম দুটো ম্যাচে হেরে বসে আছি, সেখানে আরও ভাল খেলা দরকার ছিল। সে দিক থেকে দেখতে […]
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়।
হুগলি , ২১ আগস্ট:- এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার তালডাঙ্গা মোড় দত্তগলি এলাকায় । মৃত ওই যুবকের নাম শান্তনু বিশ্বাস (২৮)। শান্তনুর বাড়ির লোকের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । আর অভিযুক্ত খোদ শান্তনুর স্ত্রী শুক্লা বিশ্বাস । শান্তনুর বাবা গণেশ বিশ্বাসের অভিযোগ তাঁর বউমা শুক্লা বিশ্বাস সর্বদা শান্তনুর […]
সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলনে কৃষকরা।
গোঘাট, ২৯ নভেম্বর:- রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলন শুরু করলো চাষীরা। আলু ও বরো ধানের মরসুমে রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ। হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারার উল্লাস এলাকায় চাষের জন্য রাসায়নিক সারের দাম বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চাষীদের। রাসায়নিক সার নিয়ে কালোবাজারীর অভিযোগ চাষীদের। এদিন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে শতাধিক চাষী বিক্ষোভ দেখায়।চাষীদের অভিযোগ রাসায়নিক […]







