হাওড়া,১৪ জানুয়ারি:- অল বেঙ্গল মোটর ভেহিক্যালস ইউনিয়নের সম্পাদক মনোজ মুখোপাধ্যায়ের স্মৃতিতে মঙ্গলবার দুপুরে হাওড়ায় এক স্মরণসভার আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্যরা ওই স্মরণসভায় অংশ নেন। সংগঠনের গঠনমূলক কাজে মনোজবাবুর অবদানের কথা এদিন বক্তারা স্মরণ করেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়। এদিন তাঁর স্মৃতিতে স্মরণসভা হয় হাওড়া মোটর ভেহিক্যালস ইউনিয়নের অফিসে। মনোজবাবুর ছবিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
Related Articles
পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী।
সোজাসাপটা ডেস্ক,২৬ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন ওড়িশায়। তিনি আজ বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেল সেবায়েতরা তাঁকে ফুলমালায় স্বাগত জানান । বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় । পুজো দেওয়ার পর তিনি বলেন ভগবানের কাছে দেশবাসীর […]
বেলুড়ের নিসকো কারখানার জমিতে লজিস্টিক হাব তৈরির জন্য দরপত্র আহ্বান সরকারের।
কলকাতা, ২৯ জুলাই:- বন্ধ কল কারখানার অব্যবহৃত জমি ব্যবহার করে শিল্প গড়ার নীতি নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই শিল্প মহলের সঙ্গে বৈঠকে সরকারের সেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদিন পরেই বেলুড়ের নিসকো কারখানার ৬৯ একর জমি ব্যবহার করে লজিস্টিক হাব তৈরির জন্য দরপত্র আহ্বান করল রাজ্য সরকার।রাজ্য শিল্প উন্নয়ন নিগমের জারি করা […]
শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত ,ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই চারজনের নাম সুলতান,মকসেদুল,প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রী। জানা গিয়েছে ওই চারজনের মধ্যে সুলতান ও মকসেদুলকে শিলিগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়। এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র। এরপর […]









