হুগলি,২১ ফেব্রুয়ারি:- একুশের ভাষা দিবসে র অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের ঢাকায় গিয়ে মৃত্যু হলো উত্তরপাড়ার এ ডি পাল লেনের বাসিন্দা এবং সাহিত্যপ্রেমী সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের। সত্যব্রত বাবু গতকালই উত্তর পাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সত্যবাবুর ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন যে দাদা গতকাল ঢাকায় গিয়েছিলেন আমি তাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি । এবং রাতে তার পৌরসভার খবর আমরা পাই । কিন্তু আজ ভোরবেলা ঢাকা থেকে খবর আসে ওখানে আকস্মিকভাবে ওনার মৃত্যু হয়েছে ।এই ঘটনায় বিরল হয়ে পড়েছেন বন্দোপাধ্যায় পরিবার। শোকের ছায়া নেমেছে এলাকায়। সুব্রত বাবু জানালেন যে আমরা বুঝতে পারছিনা কিভাবে আমরা দাদার দেহ ফিরিয়ে নিয়ে আসব ।এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব তিনি জানিয়েছেন যেকোনো রকম সাহায্য প্রয়োজন আমরা পরিবারের পাশে আছি। উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা সবাই শোকাহত এবং যাতে তার মর দেহ নিরাপদে উত্তরপাড়া ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব।
Related Articles
আজ সকাল থেকেও বৃষ্টি হাওড়ায়।
হাওড়া , ২৮ মে:- বুধবার সন্ধ্যে থেকে ব্জ্র বিদ্যুৎ সহ প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়েছিল হাওড়ায়। রাতের দিকে ঝোড়ো হাওয়া কমলেও বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও একনাগাড়ে বৃষ্টি পড়ছে। ঘূর্ণিঝড় আমফানে’র পর ফের আবহাওয়ার অবনতি হয়েছে। ঘূর্ণিঝড় আমফানে’র সাত দিন পর বুধবার সন্ধ্যায় কয়েক কিমি বেগে কালবৈশাখী ঝড় হয় হাওড়ায়। আবহাওয়া দফতর […]
তহবিলের টাকায় করা হচ্ছে না কাজ , জেলাশাসকের কাছে অভিযোগ লকেটের।
সুদীপ দাস, ১৮ এপ্রিল:- নিজের সাংসদ তহবিলের টাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে সোমবার বিকেলে হুগলীর জেলাশাসকের স্বারস্থ হলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন বিকেল চারটে নাগাদ কাজ না হওয়া প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের হিসেব নিয়ে সাংসদ চুঁচুড়ায় হুগলীর জেলাশাসক দপ্তরে আসেন। সেখানে জেলাশাসক দীপাপ্রীয়া পি-এর সাথে রুদ্ধদ্বার বৈঠক […]
শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ার শিবপুর থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। মৃতের নাম মহম্মদ শাহনওয়াজ বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শিবপুরের ৫৬/১ কাজী শরিফুল আলম লেনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স কুড়ির শাহনওয়াজ বাড়ির ছোট ছেলে। তার আরও […]










