হুগলি, ১৭ আগস্ট:- রাজ্য বিজেপির শহীদ সন্মান যাত্রায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডঃ সুভাষ সরকারের হাওড়া হয়ে হুগলি আসার আগেই উত্তরপাড়ায় বিজেপির মিছিল কে ঘিরে উত্তেজনা। অভিযোগ উত্তরপাড়ায় জি,টি,রোডের ধারেই বিনা অনুমতিতে মঞ্চ বাঁধা হয়েছিল। পুলিশ এসে মঞ্চ খুলতে গেলেই বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। ২১ জন বিজেপি নেতা-কর্মীকে আটক করে উত্তরপাড়া থানা। বিজেপি নেতাদের দাবি প্রশাসনকে জানানো সত্ত্বেও মঞ্চ অর্ধেক হওয়ার পরও সেটি খুলে দেয়। রাস্তাতেই তারা মন্ত্রীকে সংবর্ধনা দেবেন এবং তারপর জয়কৃষ্ণ লাইব্রেরীতে একটি ছোট্ট অনুষ্ঠানের পর শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী।
Related Articles
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
কোচবিহার , ৩ অক্টোবর:- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার তাকে অসুস্থ অবস্থায় শিলিগুড়ির মাটিগারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, শনিবার সকালে তাঁর বাসভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান। এরপরই তাঁকে পরিবারের সদস্যরা শিলিগুড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষ কয়েকদিন […]
রেলগেট খুলে ঘুমিয়ে পড়ল গেট্ম্যান অল্পের এড়ানো গেল দুর্ঘটনা।
হাওড়া, ২৩ নভেম্বর:- রেল গেট খুলে রেখে ঘুমিয়ে পড়লো গেটম্যান | ট্রেনের চালকের তৎপরতায় অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা ও বহু মানুষের প্রাণের রক্ষা | দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ঘটনা | ট্রেন থেকে নেমে এসে গাটম্যানকে তুললেন লোকাল ট্রেন চালক | বুধবার রাতে আমতা থেকে হাওড়া আসার ট্রেন যখন বড়গাছিয়া স্টেশনে ঢোকার মুখেই জগৎবল্লভপুর […]
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন হবে , ঘোষণা আগামীকাল জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ জুন:- করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে […]









