হুগলি, ১৭ আগস্ট:- রাজ্য বিজেপির শহীদ সন্মান যাত্রায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডঃ সুভাষ সরকারের হাওড়া হয়ে হুগলি আসার আগেই উত্তরপাড়ায় বিজেপির মিছিল কে ঘিরে উত্তেজনা। অভিযোগ উত্তরপাড়ায় জি,টি,রোডের ধারেই বিনা অনুমতিতে মঞ্চ বাঁধা হয়েছিল। পুলিশ এসে মঞ্চ খুলতে গেলেই বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। ২১ জন বিজেপি নেতা-কর্মীকে আটক করে উত্তরপাড়া থানা। বিজেপি নেতাদের দাবি প্রশাসনকে জানানো সত্ত্বেও মঞ্চ অর্ধেক হওয়ার পরও সেটি খুলে দেয়। রাস্তাতেই তারা মন্ত্রীকে সংবর্ধনা দেবেন এবং তারপর জয়কৃষ্ণ লাইব্রেরীতে একটি ছোট্ট অনুষ্ঠানের পর শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী।
Related Articles
দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ।
কলকাতা , ২০ ডিসেম্বর:- দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ। সঙ্গতভাবেই এবার শীত উত্সবের উদযাপন হবে দ্বিগুণ। সেই উত্সবের ঘণ্টা বেজে যাচ্ছে বুধবার থেকেই। এদিনই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উত্সব এবার বারো বছরে পা দিচ্ছে। তার আগেই অবশ্য ঝলমলে আলোয় সেজে […]
বিধানসভায় ঢুকতে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা, অধিবেশন কক্ষে প্রবেশ নিষেধ সাংবাদিকদের।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা মহামারীর আবহে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসছে। উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিধানসভার সদস্য সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে এবার একগুচ্ছ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কিছু বিধি নিষেধও আরোপ করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান , অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বিধি মেনে সদস্যদের বসার ব্যবস্থা […]
রাজস্ব বাড়াতে তৎপর পুরসভা। আজ উচ্চ পর্যায়ের বৈঠক হলো হাওড়া পুরসভায়।
হাওড়া, ১০ জুন:- রাজস্ব বাড়াতে আগামী দিনে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। বৃহস্পতিবার বিকেলে এক উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে। হাওড়া পুর এলাকায় অবৈধ পার্কিং, হোর্ডিং থেকে শুরু করে লকডাউনে রাস্তার ধারে গজিয়ে ওঠা বাজার প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে পুলিশি সাহায্য […]







