হাওড়া, ১৭ আগস্ট:- দলে এক পদ এক নীতি কার্যকর করতে সোমবার হাওড়া জেলা শহরের পাশাপাশি গ্রামীণেও সাংগঠনিক পদে ব্যাপক রদবদল করল তৃণমূল। হাওড়া জেলা গ্রামীণে দলের চেয়ারম্যান হলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। গ্রামীণ জেলায় দলের নতুন সভাপতি হলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। আগে এই পদে ছিলেন রাজ্যের বর্তমান জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। গ্রামীণ জেলায় তৃণমূল যুব সভাপতি হলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল যুব সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আগে এই পদে ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। গ্রামীণ জেলার দলের মহিলা সভানেত্রী হলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল এবং গ্রামীণ জেলা আইএনটিটিইউসি’র সভাপতি হলেন অরূপেশ ভট্টাচার্য।
Related Articles
ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়ার ৮ নম্বর প্লাটফর্মে আসছে।
হাওড়া, ৩ মে:- ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার পর আহত যাত্রীদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছাচ্ছে। তার আগে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে। রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে উপস্থিত রয়েছেন রেলের আধিকারিকরা। এছাড়াও অ্যাম্বুলেন্স, সহ আরও বিভিন্ন গাড়ি প্রস্তুত করা রয়েছে। যাতে আহতদের বিভিন্ন হাসপাতালে […]
করোনা আবহে হয়নি বিশ্বকর্মার প্রতিমার অর্ডার ।
কোচবিহার , ১৫ সেপ্টেম্বর:- দীর্ঘ ৬ মাস ধরে মোকাবেলায় লকডাউন চলছে। তারেই মাঝে বেশ কয়েকটি উৎসব কেটে গেছে অনাড়ম্বরভাবে। আর তারপর বিশ্বকর্মা পুজা। মাত্র একদিন বাকি রয়েছে পুজার। এই বিশ্বকর্মা পূজা অনাড়ম্বরভাবেই হবে বলে ধারণা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু করোনা চলছে, তাই অন্যান্য বছরের মতো এবছরও সে ধরনের বড় আয়োজনে কোন পুজো হচ্ছে না। ছোটমোটো […]
বিজেপি নেত্রীর পর দলীয় বিধায়ক, প্রয়াত নেতার মূর্তি নিয়ে প্রকাশ্যে দুই তপনের গোষ্ঠীদ্বন্দ !
সুদীপ দাস , ২৩ জুলাই:- দীর্ঘ ১৭বছর পর প্রয়াত তৃণমূল নেতা তথা একদা কংগ্রেসের বিধায়ক রবীন মুখার্জীর মূর্তি স্থাপনের অনুষ্ঠানকে ঘিরে সরগরম হুগলি জেলার রাজনীতি। নিমন্ত্রন না পেয়ে বৃহস্পতিবার প্রয়াত নেতার সহধর্মীনি তথা বিজেপি নেত্রী সুমা মুখার্জীর আক্ষেপ প্রকাশের পর শুক্রবার নিমন্ত্রন না পাওয়ার অভিযোগ তুললেন খোদ তৃণমূলের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রসঙ্গত ১৯৯৬ সালে তৎকালীন […]









