উলুবেড়িয়া, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বুধবার বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি। তারই অঙ্গ হিসেবে এফিন উলুবেড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা সংগঠক সুখেন মন্ডল। উলুবেড়িয়া শহর জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হওয়ার পর মহাকুমা অফিসের সামনেও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা সংগঠক জয়ন্ত খাটুয়া ও অপূর্ব পাল। প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে এবং রান্নার গ্যাসের দাম প্রায় হাজার ছুঁই ছুঁই। জয়ন্তবাবু জানিয়েছেন, “করোনা ও দীর্ঘ লকডাউনের কারণে বহু পরিবার কাজ হারিয়ে বর্তমানে নিঃস্ব। এমতাবস্থায় এই জ্বালানী দ্রব্যের মূল্যবৃদ্ধি ও তাকে ভিত্তি করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটবে। ফলে সাধারণ মানুষের দিন গুজরান খুবই মুশকিল হয়ে পড়বে। তাই পরিবহনের ভাড়া বৃদ্ধি না করে অবিলম্বে পেট্রোল ডিজেল সহ সমস্ত দ্রব্যের মূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল করছি। দাবি পূরণ না হলে জনগণকে সংগঠিত করে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন জানিয়েছেন দলের জেলা নেতৃত্ব।
Related Articles
এবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ঘুঘুর বাসা ভাঙতে কড়া পদক্ষেপ সরকারের।
কলকাতা, ১০ জুন:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘুঘুর বাসা ভাঙতে এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী চার জেলার জেলা শাসকের কাছে বি এল আর ও দের কাজের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পুরুলিয়া জেলা সফরে গিয়ে সেখানে বি এল আর ও […]
ফুটপাতে ছড়িয়ে থাকা খাদ্য সম্ভারকে নিরাপদ করতে উদ্যোগী হলো সরকার।
কলকাতা, ২৬ নভেম্বর:- ফুটপাথের দুপাশে ছড়িয়ে থাকা খাদ্য সম্ভারকে নিরাপদ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। বিশ্বের যে কোনও শহর বা রাজ্যের রূপ, রস, গন্ধের সঙ্গে পরিচিত হওয়ার অন্যতম মাধ্যম সেই শহরের স্ট্রিট ফুড। এর ব্যতিক্রম নয় এরাজ্যও। কিন্তু ফুচকা থেকে আরম্ভ করে হরেক ভাজাভুজি, শরবত, মশলা মুড়ি, পথের ধারের হরেক খাবার শরীরের পক্ষে কতটা নিরাপদ […]
আগামীকাল মুখ্যসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক উপ নির্বাচন কমিশনারের
কলকাতা , ১৩ জানুয়ারি:- বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল রাতে কলকাতায় পৌঁছনোর পর আজ দিনভর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি দফায় দফায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশাসনিক দায়িত্ব বন্টন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই […]








