আরামবাগ , ১৭ জুন:- দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষ। নদীবাঁধ এলাকার মানুষ অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করলেন। এদিন সকালে দেখা যায় দ্বারকেশ্বর নদীর জল পাড় উপচে এলাকায় প্রবেশ করতে শুরু করে। এরপরই নদীবাঁধ এলাকার মানুষ ত্রিপল টাঙিয়ে বাঁধে অস্থায়ী ঘর তৈরি করেন। জল এলাকায় উপচে প্রবেশ করছে খবর পেয়ে ঘটনাস্থলে যান আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। তিনি দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি আরামবাগের ২নং ওয়ার্ডে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। উল্লেখ্য টানা তিন বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। বিশেষ করে বাঁকুড়া জেলার পাহাড়ি এলাকার জল দ্বারকেশ্বর নদী দিয়ে প্রভাবিত হতে থাকে। এর জেড়ে দ্বারকেশ্বর নদীর জল বাড়ে এবং হুগলি জেলার আরামবাগের ওপর দিয়ে প্রভাবিত দ্বারকেশ্বর নদীর জলের তোড়ে বেশ কিছু বাঁশের সেতু ভেঙে যায়। পাশাপাশি আরামবাগ শহরের দুই নম্বর ওয়ার্ডে বাঁধ উপচে জল এলাকায় প্রবেশ করে। তাই আরামবাগ পৌরপ্রশাসন বন্যাদুর্গতদের সুরক্ষিত রাখতে তৎপর হয়।
Related Articles
মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হুগলিতে।
হুগলি, ৭ ডিসেম্বর:- শনিবার, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হল চুঁচুড়ায় হুগলি জেলাশাসক দফতরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলার চার মহকুমাশাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলি সম্পর্কে […]
প্রকাশ্যে যুবককে লক্ষ্য করে গুলি চললো দাশনগরে , আটক ১।
হাওড়া, ২৪ নভেম্বর:- আবারও প্রকাশ্যে গুলি চললো হাওড়ায়। বুধবার সন্ধ্যায় দাশনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে দাশনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। Post Views: 668
প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে – স্বরাষ্ট্র সচিব।
নবান্ন , ২০ জুলাই:- কন্টেনমেন্ট জোন ভিত্তিক লকডাউন এর পাশাপাশি সম্পূর্ণ আগস্ট মাস জুড়েই সাপ্তাহিক লকডাউন চালানো হবে বলে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে করোনা সংক্রমনে রাশ টানতে এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই […]








