হুগলি, ১১ জুন:- হুগলী জেলার চন্দ্রহাটি এলাকায় ষাঁড় গরুর গুতোয় মৃত্যু তিন জনের। পুলিশ সূত্রে জানা যায় আজ বেলার দিকে ঐ এলাকার বাসিন্দা লক্ষী ভান্ডারীকে আচমকা বাড়ীর ভিতর ঢুকে ষাঁড় গরুটি গুতোঁয়। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মৃত বলে ঘোষনা করেন। এর আগে এলাকার তিলক সাউ ও কমলী মাহাতো মৃত্যু হয় এই ষাঁড় গরুর গুতোঁয়। ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল। খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা ঘাতক ষাঁড়টিকে ধরে নিয়ে যায়।
Related Articles
শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায়, সাংসদকে ক্ষমা চাওয়ার নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের।
কলকাতা, ১৮ নভেম্বর:- গাড়ির ধাক্কায় এক শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহেরকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। দুর্ঘটনায় মৃত শিশুটির মা এবং পরিবারের কাছে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু তিন বছরের শিশুকেও রাজনীতিতে টেনে আনা হয়েছে। এই […]
ডাক্তারি পড়ুয়ার হারানো ফোন উদ্ধার করে দিল পুলিশ।
হাওড়া, ২১ জানুয়ারি:- এবার হাওড়া সিটি পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া মোবাইল ফিরে পেলেন এক ডাক্তারি পড়ুয়া। গত বুধবার হাওড়া স্টেশনে ট্যাক্সি থেকে নামার সময় খোয়া যায় সেই মোবাইল। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির আরামবাগের বাসিন্দা সুরজায়া বেতাল (২১) নামের মেধাবী ওই ডাক্তারি পড়ুয়া ওইদিন হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ট্যাক্সিতে (ক্যাব) করে […]
বন্ধ শ্যামনগর নর্থ জুটমিলের গেটে ধর্নায় শ্রমিকরা।
হুগলি, ২৭ মার্চ:- তিন মাস ধরে ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিল বন্ধের কারনে মিলের দুটি গেটের সামনে ধর্ণায় বসেছে শ্রমিকরা। মিলের কোয়ার্টার থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে না। এই আন্দোলন লাগাতার চলবে বলে শ্রমিকরা জানিয়েছে। এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। কিছুদিন আগে ডেপুটি লেবার কমিশনের […]










