হাওড়া, ১১ জুন:- জমি বিবাদের জেরে বাঁশের আঘাতে জখম এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নলপুর সারপাড়ায়। জানা গেছে, সেখানকার একজনের জমিতে পাড়ার ছেলেরা এবার সরস্বতী পুজো করেছিল প্যান্ডেল করে। এরপর পুজোর কয়েক মাস পার হয়ে যাবার পরেও সেই প্যান্ডেল খোলা হয়নি। অভিযোগ, সেই জমিতে ক্লাব করার চেষ্টা চালায় পাড়ার ছেলেরা। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে কয়েক মাস যাবৎ ঝামেলা চলছিল। বৃহস্পতিবার রাতেও এই নিয়ে চলে গন্ডগোল। এরপর আজ শুক্রবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার সময় বাড়ির সামনেই হারান সার নামের এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিছন থেকে আঘাত করে বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন হারানবাবু। মৃতের পরিবার সূত্রের খবর আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Related Articles
বালেশ্বরে অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল নলপুরের যুবকের।
হাওড়া, ৩ মে:- শুক্রবার বাড়ি ফেরার ট্রেনে উঠে ফোন করে বলেছিলো শনিবার বাড়ি পৌঁছবে। যদিও বাড়ির কেউ স্বপ্নেও ভাবেনি বাড়ি ফিরবে তার নিথর দেহ। হাওড়ার নলপুর মধ্যমপাড়ার বাসিন্দা শেখ মুন্না। সাত ভাইয়ের মধ্যে ছোট ছেলে পরিবারের। বছর সাতেক আগে তার বিয়ে হয়। বিয়ের পর কোনও সন্তান হয়নি। কোভিড মহামারীর পর থেকে এলাকাতে তেমন রোজগারের পথ […]
দলবদলুদের ঘরে ফেরা আটকাতে এবার পোস্টার হাওড়ার বাঁকড়ায়।
হাওড়া, ১২ জুন:- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি গদ্দারি করেছে ডোমজুড়বাসীর কাছে তাদের কোনো জায়গা নেই। সলপের পর শনিবার এই পোস্টার দেখা গেল হাওড়ার বাঁকড়ায়। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নামে এমনই পোস্টার লাগানো হয়েছে বাঁকড়ার বিভিন্ন এলাকায়। হাওড়ার বাঁকড়ায় মুন্সীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কারও নাম উল্লেখ না করে দলবদলুদের সম্পর্কে ওই পোস্টার দেওয়া হয়েছে। কয়েকদিন […]
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম।
কলকাতা , ৩০ অক্টোবর:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম। রাজ্য নগরোন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় সম্প্রতি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছিল শহর কলকাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন ও স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনীটি। পশ্চিমবঙ্গ রাজ্য […]







