হাওড়া, ২১ জানুয়ারি:- এবার হাওড়া সিটি পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া মোবাইল ফিরে পেলেন এক ডাক্তারি পড়ুয়া। গত বুধবার হাওড়া স্টেশনে ট্যাক্সি থেকে নামার সময় খোয়া যায় সেই মোবাইল। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির আরামবাগের বাসিন্দা সুরজায়া বেতাল (২১) নামের মেধাবী ওই ডাক্তারি পড়ুয়া ওইদিন হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ট্যাক্সিতে (ক্যাব) করে হাওড়া স্টেশনে এসেছিলেন। ক্যাব থেকে নামার পর তাঁর খেয়াল হয় মোবাইলটি খোয়া গেছে। ডাক্তারি বিষয়ক গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল খোয়া যাওয়া সেই মোবাইলে। এই অবস্থায় তিনি স্থানীয় গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যোগাযোগ করা হয় সেই ক্যাব সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে সেই ক্যাপ সংস্থার সাহায্যে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই খোয়া যাওয়া মোবাইল ফোন। পরে সেই মোবাইল তুলে দেয়া হয় ডাক্তারি পড়ুয়ার হাতে।
Related Articles
১০০ দিনের কাজে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রাজ্য।
কলকাতা, ৯ মার্চ:- চলতি আর্থিক বছরে শ্রমদিবস সৃষ্টির নিরিখে ১০০ দিনের কাজে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি জানান, চলতি ২০২১-২২ অর্থবর্ষের ৭ মার্চ পর্যন্ত তৈরি হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি শ্রম দিবস। এবিষয়ে কেন্দ্রের কাছে ৩৫ কোটি শ্রমদিবসের অনুমোদন চাওয়া […]
দুধের গাড়ি উল্টে মৃত ১ , জখম ৫।
হাওড়া , ৯ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দুধের ক্যান বোঝাই ছোট হাতি গাড়ি। বৃহস্পতিবার সকালে লিলুয়ার জয়পুর বিল সংলগ্ন সিসিআর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জানা যায় ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ব্যান্ডেল থেকে দুধের গাড়িটি আসছিল হাওড়ায়। কোনওভাবে গাড়ির চাকা স্লিপ করে পাল্টি খেয়ে […]
মিষ্টি কিনলেই কাঁচের প্লেট বিনামূল্যে সিঙ্গুরে।
হুগলি, ৬ নভেম্বর:- এবারের ভাইফোঁটায় ভাই-দাদাদের হাতে প্লেটে রকমারি মিষ্টির থালা তুলে দেবে বোনেরা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দোকানের ভীড় কমাতে অভিনব উদ্যোগ সিঙ্গুরের এক মিষ্টি প্রস্তুতকারক। সরপুরিয়া থেকে গোপালভোগ, ম্যাঙ্গো মিলকোস, স্টবেরি জলভরা, গোপালভোগ, বাদশাভোগ সহ বিভিন্ন স্বাদের মিষ্টি রয়েছে একটা কাঁচের প্লেটে। শুধু বোনেরা ফোঁটা দিলেই ভাইরা হাতে পাবে প্লেট ভর্তি মিষ্টি। […]








