তরুণ মুখোপাধ্যায়,, ৬ জুন:- বর্তমান অতিমারির সময়ে রবিবার রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে এলাকার দুস্থ মানুষদের জন্য চালু করা হলো মমতার রান্নাঘর প্রকল্পের।পুর কো অর্ডিনেটরে শুভজিত সরকারের একান্ত উদ্যোগে এই রান্নাঘরের শুভ উদ্বোধন করলেন রিষড়া পুর সভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। তিনি জানান আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল কর্মীদের কাছে, এই মহামারী সময়ে রাজ্যের কোন দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকেন। তার নির্দেশ মত বাংলা জুড়ে সেই কাজ করে চলেছি আমরা। এ প্রসঙ্গে কো অর্ডিনেটরে শুভজিত সরকার জানান যতদিন কার্যত লকডাউন চলবে তত দিন আমরা একশো থেকে দেড়শো গরীব মানুষদের জন্য দুপুরের আহারেরও ব্যাবস্থা জারি থাকবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পুর কো অর্ডিনেটরে মনোজ গোস্বামী, সমীরণ বসু, পৌলমি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল।
কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বেশ কিছু রদবদল করা হল। রাজ্য পুলিশে সব মিলিয়ে ৪৫ জন আই পি এস অফিসার কে বদলি করা হয়েছে বুধবার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিয়মমাফিক এই বদলি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এডিজি আইনশৃঙ্খলা পদে মনোজ বর্মাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে এতদিন দায়িত্বে থাকা জাভেদ […]
বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ ক্লাস সেভেনের ছাত্র, চাঞ্চল্য উত্তরপাড়ায়।
হুগলি, ৮ জুন:- পুলিশ সূত্রের খবর আজ সকালে বাবা মা কে খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় ক্লাস সেভেনের উত্তরপাড়া চিলড্রেনস ওন হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস, ফুটবল খেলে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে, এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ করেন প্রিয়ংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে, […]
আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রে নাম জড়ালো বিজেপি নেতার।
উঃ২৪পরগনা , ২২ আগস্ট:- আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রে নাম জড়ালো বিজেপির। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ বসিরহাট জেলার বিজেপির সচিবের পদে থাকা বাপিন দাসকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বসিরহাট মহকুমার বসিরহাট থানার 13 নম্বর ওয়ার্ডের ঘড়ি বাড়ির ঘটনা। বিজেপি নেতা বাপিন দাস, বাড়ি তিন নম্বর কলোনি […]








