সুদীপ দাস , ৬ জুন:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ কার প্ররোচনায় হয়েছিল সেই অডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে। যেখানে বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন হুগলি লোকসভার সাতটি বিধানসভার হার কেন হল অবিলম্বে জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে বদলানোর দাবি নিয়ে দিলীপ ঘোষকে ঘেরাও করার উদ্যোগ নিতে। বললেন প্রাক্তন সভাপতি সেই কথোপকথনের অডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে। হুগলি লোকসভা দলীয় কোন্দল যে চরম আকার নিয়েছে তা এই ভিডিওতেই প্রকাশ পাওয়া যাচ্ছে। এবং সেদিন বিকাল চারটে নাগাদ দিলীপ ঘোষকে ঘেরাও করে যে বিক্ষোভ দেখানো হয়েছিল তা যে দলের অন্দরে কোন্দল তা প্রকাশ্যে এলো এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ভাইরাল অডিও কে নিয়ে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন সভাপতি সুবীর নাগ।
Related Articles
হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু। দীর্ঘদিন ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় বুধবার সকালে জি টি রোডের উপরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাম সংগঠন সিটু’র কর্মী সমর্থকরা। রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন তারা। অবরোধের নেতৃত্ব দেন সিটু নেতা দীপক দাশগুপ্ত। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার […]
১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হলো।
কলকাতা, ৩ জানুয়ারি:- ১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হল। তার মধ্যে তিন জেলাশাসকও রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার পি উলগানাথন, মুর্শিদাবাদের শরদ দ্বিবেদী এবং পশ্চিম মেদিনীপুরের রেশমি কোমল। তবে পদোন্নতি হলেও তিনজনই জেলাশাসক পদে থাকছেন। এছাড়াও ওই তালিকায় রয়েছেন, কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরী, নারী-শিশুকল্যাণ দপ্তরের বিশেষ সচিব রণধীর কুমার, […]
করোনা আবহে কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড।
হুগলি , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহে হুগলি জেলার কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড। কোন্নগরের জিটি রোড ও ডানকুনির এন এইচ ২ এর মধ্যে প্রধান যোগাযোগকারী রাস্তা এই নৈটি রোড। কিন্তু এই প্রধান সড়কের অবস্থা খুবই শোচনীয়। ভোট আসে ভোট যায় মানুষ পায় শুধুই প্রতিশ্রুতি কিন্তু নৈটি রোড থাকে একই অবস্থায় ।এই রাস্তা ব্যবহার […]








