সুদীপ দাস , ৬ জুন:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ কার প্ররোচনায় হয়েছিল সেই অডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে। যেখানে বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন হুগলি লোকসভার সাতটি বিধানসভার হার কেন হল অবিলম্বে জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে বদলানোর দাবি নিয়ে দিলীপ ঘোষকে ঘেরাও করার উদ্যোগ নিতে। বললেন প্রাক্তন সভাপতি সেই কথোপকথনের অডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে। হুগলি লোকসভা দলীয় কোন্দল যে চরম আকার নিয়েছে তা এই ভিডিওতেই প্রকাশ পাওয়া যাচ্ছে। এবং সেদিন বিকাল চারটে নাগাদ দিলীপ ঘোষকে ঘেরাও করে যে বিক্ষোভ দেখানো হয়েছিল তা যে দলের অন্দরে কোন্দল তা প্রকাশ্যে এলো এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ভাইরাল অডিও কে নিয়ে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন সভাপতি সুবীর নাগ।
Related Articles
পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো।
হুগলি,৫ ডিসেম্বর:- দুর্গাপুজোর ৯০ দিন পর, পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী আজ শনিবার থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের মত এইবছর অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছে হুগলির বেগমপুর,ছোটোতাজপুর, দক্ষিণ খরসরাই ও মনিরামপুর গ্রামের মানুষজন। আজ থেকে চারদিনব্যাপী চলবে এই পুজো। পুজো কে ঘিরে বসেছে মেলা। গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে সরস্বতী নদীর […]
এখনো জলমগ্ন রাস্তাঘাট, প্রতিবাদে রাস্তা অবরোধ করে পুরসভার সাফাই কর্মীদের কাজে বাধা স্থানীয়দের।
হাওড়া, ২৭ আগস্ট:- গত আমফানের পর থেকে জমা জলে ভাসছে রাস্তাঘাট, ঘরদোর। বারবার পুরসভাকে প্রশাসনকে জানিয়েও মেলেনি সমাধান। এই অভিযোগে পুরসভার সাফাই কর্মীদের কাজে বাধা দিয়ে হাওড়ার নোনাপাড়ায় স্থানীয় বাসিন্দারা অবরোধ শুরু করেছেন। অভিযোগ, গত আম্ফানের পর থেকেই এখনো এলাকায় জমে রয়েছে জল। নিকাশির সমস্যার কারণে এই বর্ষাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। জমা জল রাস্তা […]
বিদ্যুতের কর্মীদের ঘিরে বিক্ষোভ হুগলির দেবানন্দপুরে।
হুগলি, ৪ ফেব্রুয়ারি:- হুগলির দেবানন্দপুর বিশালক্ষীতলায় বিদ্যুতের ত্রুটির ফলে ক্ষয়ক্ষতি হলো ওই অঞ্চলের ২০টি থেকে ২৫টি বাড়ি সহ দোকানে বৈদ্যুতিক সরঞ্জামের। তার ফলে অঞ্চলের বাসিন্দারা বিদ্যুতের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় এবং ঘন্টাখানে আটক করে রাখে। বিভিন্ন দামি বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার ফলে এলাকার মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে বিদ্যুৎ কর্মীরা পরিস্থিতি ঠিক করতে এলে এলাকার […]









