আরামবাগ , ৬ জুন:- হুগলি জেলার আরামবাগের রবীন্দ্র ভবনে আইএনটিটিইউসির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেলো। প্রায় ৫০ জনের মতো রক্তদাতা রক্তদান করেন। আরামবাগে আইএনটিটিইউসি রক্তদান শিবিরে সর্বভারতীয় আইএনটিটিইউসি সভাপতি দোলা সেন, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, হুগলি জেলার আইএনটিটিইসির কার্যকরী সভাপতি সেখ নিয়াজুলসহ অন্যান্যরা। জানা গিয়েছে করোনা পরিস্থিতিতে হাসপাতালের রক্ত সংকট মেটাতে তৃনমুলের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই বিষয়ে সাংসদ তথা তৃনমুল নেত্রী দোলা সেন জানান, করোনা পরিস্থিতিতে শ্রমিক ভাইয়েদের পাশে আছে রাজ্য সরকার। রাজ্য সরকার রেশনের মাধ্যমে খাদ্য শস্য বাড়িতে পৌঁছে দিচ্ছে। আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিক ও মজুর শ্রেণীর মানুষ কাজ শুরু করবে।আমরা শ্রমিকসহ সাধারণ মানুষের পাশে আছি।
Related Articles
পথ নাটিকার মাধ্যমে খাদ্যে ভেজাল নিয়ে সচেতনতা স্বাস্থ্য দপ্তরের।
হুগলি, ২৪ মার্চ:- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এ আই এর উদ্যোগে পথনাটকের মাধ্যমে সচেতনতার প্রচার। দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্য দ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে, এই বিষয়ের […]
২৩ জানুয়ারি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদি নিজেই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।
কলকাতা , ৩ জানুয়ারি:- এখন প্রতি মাসে নিয়ম করে আসতে শুরু করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিয় শাহ। এবার সেই তালিকায় নাম জুড়ে যেতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। জানা গিয়েছে, আগামী ২৩ জানুয়ারি বাংলায় আসছেন তিনি। মোদি নিজেই নাকি এই বিষয়ে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। […]
রিষড়ায় অবরোধ তুলতে এসে পুলিশের লাঠিচার্জ , জখম বেশ কয়েকজন কর্মী , বাদ পড়েনি মহিলারাও।
হুগলি,৮ জানুয়ারি:- ‘এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে।বিক্ষোভ থেকে বাদ যায়নি হুগলি জেলাও। সকাল থেকেই বিভিন্ন রেল স্টেশনে অবরোধ করে বাম- কংগ্রেস জোট। […]







