হাওড়া , ২৭ মে:- হাওড়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই জি টি রোডের উপর একটি পাখার গোডাউনে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৯টি ইঞ্জিন প্রায় ঘন্টা পাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন শেষ মুহুর্তের আগুন নেভানোর কাজ চলছে বলে দমকল সূত্রে জানা গেছে। এদিন ভোর ৪-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এম এজেন্সি নামের ওই সংস্থায় বিভিন্ন ধরনের পাখার গোডাউন ছিল। আগুনে সবই ভস্মীভূত হয়। তবে হতাহতের খবর নেই।
Related Articles
ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ রাজ্যের প্রতিটি সংশোধনাগারে।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আলিপুর জেলের অনুকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি সংশোধনাগারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবন কাহিনী, নানা নথিপত্র, দলিল দস্তাবেজ একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে রাজ্যের কারা দফতর সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতর সূত্রে জানা গেছে বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করা হচ্ছে। তাঁদের […]
জগন্নাথের নব যৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশে।
হুগলি , ২৯ জুন:- স্নান যাত্রার পনেরো দিন পর নবযৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশের জগন্নাথ মন্দিরে। স্নান যাত্রার পর প্রভুর অনবসর কাল কাটে পনেরো দিন। এই সময় প্রভুর অঙ্গরাগ করা হয়, ভেসজ রঙ দিয়ে প্রভুর অঙ্গরাগ করেন এখানকার শিল্পীরা। পনেরো দিন পর ফের ভক্তদের সামনে আসেন প্রভু জগন্নাথ। যাগযঙ্গ সহকারে প্রভুর মঙ্গল আরতি করা হয় […]
বিষ্ণু মাল খুনের ঘটনার পুনর্নিমান করলো পুলিশ , মূল অভিযুক্ত বিশাল এখনও অধরা।
হুগলি , ২৮ অক্টোবর:- চুঁচুড়ার রায়বেড়ের বাসিন্দা পেশায় টোটো চালক বিষ্ণু মাল খুনের ঘটনার পুনর্নিমান করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। তার আগে বুধবার বিষ্ণুর বাড়িতে যান পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ কমিশনার তথাগত বসুরা। পরিবারের সঙ্গে দেখা করে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুষ্কৃতী বিশাল দাস কে উচিৎ শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন কমিশনার হুমায়ুন […]








