কলকাতা , ১৫ এপ্রিল:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনকে সুস্ঠ এবং স্বাভাবিক করতে দফায় দফায় নির্বাচন এর সঙ্গে জড়িত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চম দফায় মোট বুথের ৩০ শতাংশ বুথ অতিস্পর্শকাতর । স্পর্শ কাতর বুধ গুলির মধ্যে সিংহভাগ বুথই রয়েছে নদীয়া এবং উত্তর ২৪ পরগনায়। সূত্র মারফত জানা গেছে পঞ্চম দফায় ৫০% বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থাকে নিশ্চিত করতে চলেছে নির্বাচন কমিশন । তার সাথে থাকবে সিসি ক্যামেরা এবং ভিডিও গ্রাফি । প্রথম চার দফা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন পঞ্চম দফার সমস্ত বিষয় নিয়ে বেশ সচেতন রয়েছে । উল্লেখ্য বুধবার পঞ্চম দফার নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে রীতিমতন ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বরানগর বিধানসভা । শাসক ও বিরোধী দুই দলই সরব হয় এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের একে অপরকে বিদ্ধ করে । এই অবস্থায় নির্বাচন কমিশন আগামী শনিবার রাজনৈতিক দলগুলিকে কতটা নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারেন সেটাই এখন দেখার।
Related Articles
পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় প্লাবন।
কলকাতা, ৫ অক্টোবর:- মেঘভাঙা বৃষ্টি ও একাধিক জলাধার থেকে ছাড়া জলে পুজোর মুখে রাজ্যের একাধিক জেলা প্লাবন দেখা দিয়েছে। বৃষ্টির দাপট কিছুটা কমলেও বাঁধ থেকে দফায় দফায় জল ছাড়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা দেকা দিয়েছে। ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে ফের জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির ফের অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ডিভিসির জারি করা বিজ্ঞপ্তিতে […]
গরমের ছুটি বাড়লো।
কলকাতা, ১৩ জুন:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হল।সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে বলে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আজ জানানো হয়েছে। পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বেসরকারি […]
দিদি বলছে খেলা হবে , খেলা হবে না , এবারে খেলা শেষ হবে – গৌতম গাম্ভীর।
পশ্চিম মেদিনীপুর , ২৫ মার্চ:- মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো পেছনে দশ বছর থেকেই হচ্ছে। বাংলার জনতার বিশ্বাসের সঙ্গে, বাংলার জনতার স্বপ্নের সঙ্গে আর বিশ্বাসের সঙ্গে। আর খেলা হবে না। আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন এবারে খেলা শেষ হবে। বৃহস্পতিবার দাঁতনের তুরকাতে দাঁতনের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে এক জনসভাতে এসে বললেন দিল্লির সাংসদ তথা […]










