হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ায় রাজীব বন্দোপাধ্যায়ের র্যালি আটকে দিলো পুলিশ। বাঁকড়ার খেজুরতলায় র্যালির শুরুতেই পুলিশের ব্যারিকেডে আটকে গেলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায় ও সেন্ট্রাল ইলেকশন কমিটি মেম্বার তথা বিহারের শিল্প মন্ত্রী শাহনওয়াজ হোসেন। যার ফলে বেশ কিছুক্ষনের জন্যে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এদিন মিছিল বাঁকড়ার ভিতরে গেলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে মিছিলের পথ রোধ করা হয় বলে বিজেপির অভিযোগ। এদিন ব্যারিকেডের সামনেই বক্তৃতা দেন শাহনওয়াজ হোসেন। তিনি জানান, কাশ্মীরে তিনি সভা করতে পারেন, কিন্তু বাংলায় তাঁদের গতি রোধ করা হচ্ছে। অনুমতি নেওয়া সত্বেও বিজেপি প্রার্থীকে প্রচার করতে দেওয়া হচ্ছে না এটা কোন আইন। আসলে বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রার্থীকে কিভাবে তাঁর নির্বাচনী ক্ষেত্রে প্রচার করতে বাধা দিতে পারে পুলিশ ?
Related Articles
পুরসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আমার গর্ব মমতা’ নামে নতুন কর্মসূচি সূচনা করলো।
কলকাতা,২ মার্চ:- আসন্ন পুরসভা নির্বাচন এবং ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আমার গর্ব মমতা’ নামে নতুন কর্মসূচি সূচনা করেছে।কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ এই কর্মসূচি র সূচনা করেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের তরফে যে পুস্তিকা বিলি করা হয়েছে তাতে বলা হয়েছে, ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত চলবে এই অভিযান। […]
বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে -ভার্চুয়াল মাধ্যমে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
হাওড়া , ৩১ জানুয়ারি:- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ক্ষমতায় এলে দরিদ্রদের জন্য এই প্রকল্প চালু করা হবে। সভায় তিনি আবারও তৃণমূল কংগ্রেস সরকারকে রাজ্য থেকে অপসারিত করার ডাক দেন। তিনি অভিযোগ […]
কোহলিকে লেগপুল করে চাপে পিটারসন, কী জবাব দিলেন বিরাট ?
স্পোর্টস ডেস্ক ,২৫ মে:- খেলার মাঠে হোক বা স্যোশাল মিডিয়ায়। তিনি যে আক্রমণের প্রতিআক্রমণ দিতে প্রস্তুত তা বারবারই বুঝিয়ে দিয়েছেন। আর এবার ভারত অধিনায়ককে ট্রোলড করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁকে কথার ছলেই মোক্ষম জবাব দিলেন বিরাট। লকডাউনে বিরাটের দাড়ির স্টাইল চেঞ্জ করা নিয়ে কয়েকদিন আগে খোঁচা দিয়েছিলেন এই ইংরেজ […]






